Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার ছোট পর্দায় বিপ্লব চট্টোপাধ্যায়, কোন ধারাবাহিক জানেন?

'মহাপীঠ তারাপীঠ' য়ে কীর্তনীয়া বিষ্ণুদাস এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-য়ে এবার বিশেষ চমক। মহাপীঠ তারাপীঠয়ে এলেন বিপ্লব চট্টোপাধ্যায়। এক বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে। সেরা দশের লড়াই থেকে বেশ কয়েক সপ্তাহ ধরেই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। কিন্তু লড়াই জারি রাখতে বিভিন্ন সময়ে ধারাবাহিকে নতুন নতুন চরিত্রের আগমন ঘটছে । এর আগেও এই সিরিয়ালে দেখা মিলেছে ক্যামিও চরিত্রে বহু বিশিষ্ট শিল্পীর । এবার এই মহাপীঠ তারাপীঠে কীর্তনীয়া বিষ্ণুদাস এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে।

হতদরিদ্র বিষ্ণুদাসের অভাব-অনটনে সংসার চলে না। এমনকি কোন দলে তার ঠাাঁইও হচ্ছে না। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তারঁ। একমাত্র অনাথ নাতনির দেখাশোনার দায়িত্ব তার উপরেই। তাঁর বিয়ে কিভাবে দেবে তা ভেবেই তিনি জেরবার। এমন সময় তার গ্রামে উপস্থিত হন স্বয়ং বামদেব। তারপর কোনদিকে মোড় নেবে গল্প এখন তাই দেখার। গত তিন বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে ‘মহাপীঠ তারাপীঠ’। ৭০০ পর্ব পার করেছে গত মাসেই এই ধারাবাহিক। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। অন্যদিকে মা তারার চরিত্রে অভিনয় করছেন নবনীতা দাস। বিপ্লব চট্টোপাধ্যায় অভিনীত এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৭ ও ৮ ডিসেম্বর রাত ১০টায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00