Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৈষ্ণোদেবীর পুজো দিতে গিয়ে জনগণের মারধর খেলেন ‘বিগবস ওটিটি’ বিজয়ী এলভিশ

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হতেই নেটিজেনরা দাবি করেন যে, জম্মুতে এলভিশ কে জনগনরা তীব্রভাবে আক্রমণ করখর ফলে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু আক্রমণ করা হয়েছিল এলভিশকে নয়, তাঁর বন্ধুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই গোখরো সাপের বিষ পাচারের অভিযোগে শিরোনাম হয়েছিলেন ‘বিগবস ওটিটি ২’ বিজয়ী এলভিশ যাদব। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নাইট পার্টিতে সাপের বিষ পাচার করার অভিযোগ উঠেছিল, যেগুলি খেয়ে বিদেশী মেয়েরা রাতের পার্টিতে মনোরঞ্জন দেন। তবে এখন বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে। এবার আরেকটি নতুন কাণ্ড ঘটিয়ে শিরোনাম দখল করলেন এলভিশ। সম্প্রতি তিনি বৈষ্ণো দেবী দর্শন করতে জম্মুতে পৌঁছেছিলেন।

তখনই লোকজন তাঁদের চিনতে পেরে তাঁর একজন ঘনিষ্ঠ বন্ধু রাঘব শর্মাকে আক্রমণ করেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হতেই নেটিজেনরা দাবি করেন যে, জম্মুতে এলভিশ কে জনগনরা তীব্রভাবে আক্রমণ করখর ফলে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু আক্রমণ করা হয়েছিল এলভিশকে নয়, তাঁর বন্ধুকে। এদিন নীরবতা ভেঙে এলভিশ তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানালেন যে, মিডিয়া তাঁকে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘যতদিন এই ধরনের খবরের মানুষ বেঁচে থাকবে, ততদিন ভুয়া বর্ণনা চলতেই থাকবে। যেদিন আমার বিরুদ্ধে হাত তুলবে, সেদিন কলিযুগের অবসান ঘটবে।’

ব্যাপারটা ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে, এলভিশ যাদব এবং তাঁর বন্ধু রাঘব মন্দির থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁদেরকে দেখতে লোকজনের ভিড় জমে। এর পরে, কিছু লোক রাঘবকে তার কলার ধরে টানতেও শুরু করে। টাইমস নাউ-এর প্রতিবেদনে বলেছে, এক ব্যক্তি ইউটিউবার এবং তার বন্ধুকে তার সঙ্গে ছবি তুলতে বলেছিলেন কিন্তু তারা প্রত্যাখ্যান করা কারণে রাঘবের কলার চেপে ধরেন ওই ব্যক্তি। এরপরেই এলভিশ সেখান থেকে পালিয়ে যান। এর আগে নয়ডায় সাপের বিষের ঘটনায় আলোচিত হয়েছিলেন এলভিশ যাদব। তার বিরুদ্ধে পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠেছিল। এইরকম পরিস্থিতিতে, বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, 1972-এর ধারা 9, 39, 48A, 49, 50 এবং 51 এর পাশাপাশি IPC-এর 120-B ধারার অধীনে YouTuber-এর বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00