Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের টানে তড়িঘড়ি দেশে ফিরলেন বিদ্যা সিনহা মিম

রাজশাহীর বাসিন্দা তিনি, তাই ভোট সেখানেই দিতে গিয়েছেন অভিনেত্রী। সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: আজ রবিবার, ৭ জানুয়ারী। সকাল থেকেই বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। মাস কয়েক ধরেই এই নির্বাচন নিয়ে কত উত্তেজনা, কত উন্মাদনা। তবে এবার ঢালিউডের একাধিক তারকা সংসদে নির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন। সুতরাং একটু বাড়তি উন্মাদনা রয়েইছে। নায়ক ফেরদৌস থেকে শুরু করে মাহিয়া মাহি, হিরো আলম-সহ অনেকেই নির্বাচনে নেমেছেন। তাই কার দৌড় কতদূর, তা নিয়েই দেশবাসীর মধ্যে আলাদাই উন্মাদনা চলছে। যদিও সেলিব্রিটি দেখতে যেমন ভিড় জমে, তেমনি ভোটের দৌড়ে কে কতদূর এগিয়ে তা বলবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে। ইতিমধ্যেই ভোটকেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই টহল দিতে শুরু করেছেন হিরো আলম, মাহিয়া মাহি। সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ফেরদৌস। নির্বাচনে জয়লাভ নিয়ে তাঁরা খুবই আশাবাদী।

এই মূহুর্তে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি যারা দেশের বাইরে ছিলেন তাঁরাও ভোট দেওয়ার জন্যে দেশে ফিরেছেন। আলাদাই উন্মাদনা তাঁদের মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন। যা নিয়ে বাড়তি চর্চা তো চলছেই। যেমন এই তালিকায় রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনসা মিমও। যিনি দিন দুয়েক আগেই ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশী সংবাদমাধ্যমকে মিম জানিয়েছেন, গত ৫ জানুয়ারি দুবাই থেকে তিনি দেশে ফিরেছেন। আসলে তড়িঘড়ি ছুটি সেরে ভোট দিতেই তিনি দেশে ফিরেছেন। রাজশাহীর বাসিন্দা তিনি, তাই ভোট সেখানেই দিতে গিয়েছেন অভিনেত্রী। সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরে গিয়েছেন। তবে এবার কাকে ভোট দেবেন তিনিই সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন।

উল্লেখ্য, ২০২৩ এর শেষেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাই গিয়েছিলেন মিম। সেখানেই বর্ষবরণ উদযাপন পালন করেছেন তারা। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী।জানা গিয়েছে, এই নির্বাচনের সময়ে সারা বাংলাদেশ জুড়ে ৫,১৬০০০ আনসার-সহ এক লাখ ৮২ হাজার ৯১ জন পুলিশ থাকবে। নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। প্রায় ২৯৯ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। নির্বাচনে ২৮ টি দল অংশগ্রহণ করেছে। দলীয় প্রার্থী ১,৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি আওয়ামী লীগের। প্রায় ২৬৬ জন প্রার্থী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00