Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ পর্বের শুট্যিং’য়ে শৈলশহরে পাহাড়ি আমেজে মজে সৌমিতৃষা

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকাল পড়েছে।একটু আধটু বৃষ্টিতে ভিজছে কলকাতা শহর। তবে এমন দিনে শহরের বাইরে রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই সময়ে পাহাড়ি আমেজ উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী। কাঁচের ওপারে বৃষ্টি জমে পড়ছে। আর সোয়েটার পড়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। ক্লকটাওয়ার দেখা যাচ্ছে স্পষ্ট। আর সেই ছবি দেখা গেল সমাজমাধ্যমে।

চুটিয়ে দার্জিলিং এর আমেজ উপভোগ করছেন অভিনেত্রী। এই নিয়ে সৌমিতৃষা সংবাদমাধ্যমকে জানান, কাজের প্রচন্ড ব্যস্ততা রয়েছে। সময় নেই যে তিনি শৈল শহরটা ঘুরে দেখবেন। তবে তাঁর ইচ্ছে আছে প্রচুর শহরটাকে এইসময় উপভোগ করার।

তিনি আরও জানান, হোটেলের কাছেই রয়েছে গ্লেনারিজ। তাই ছাতা মাথায় বেরিয়েছেন তিনি। সেখান থেকে কেক কিনেও খেয়েছেন তিনি। তবে ঘুরতে নয় ছবির শুটিংয়ের জন্য দার্জিলিং এ পা রেখেছেন তিনি। ‘১০ই জুন’ সিনেমার শেষ পর্বে শুট্যিংয়ের জন্যই দার্জিলিং আসা। এই প্রথম তিনি ‘কুইন অফ দ্য হিলস্‌’-এ ‘প্রধান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষা।

অভিনেত্রীর জানান, অন্যান্য সময়ের তুলনায়, বর্ষার দার্জিলিঙের সৌন্দর্য আরও বেড়ে যায়। তাঁর খুব ভাল সময় কাটছে। খানিকটা মজার ছলে অভিনেত্রী জানান, তিনি যদি পারতেন ব্যাগে করে একটু ঠান্ডা বা পাহাড় নিয়ে যেতেন কলকাতায়। তবে তিনি হিংসা পছন্দ করেন না। তিনি খুব খোলামনের মানুষ তাই এই আমেজ ভাগ করে নিতেন সবার সঙ্গে।

উল্লেখ্য, আগামীতে রূপক চক্রবর্তী পরিচালিত ‘১০ই জুন’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। সৌমিতৃষা কুণ্ডু । ‘মিঠাই’-এর খোলস ছেড়ে ইতিমধ্যেই এক ছক্কা বড়পর্দায় প্রবেশ করেছে অভিনেত্রী। ছোট পর্দা থেকে সোজা হয়েছেন ‘প্রধান’ দেবের নায়িকা। অবশ্য দর্শক মহলে দারুণ সাড়া পেয়েছে অভিনেত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00