Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ডানা’-র জেরে দুবাইয়ে ১২ ঘন্টা আটকে বাবুল সুপ্রিয়

একসময়ে টলিউড-বলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি, যদিও এখনও রাজনীতির দিকটা সামলে পেশাদারিত্ব নিভিয়ে চলেছেন। যাই হোক, এদিন দুবাইয়ে আটকে অনুরাগীদের সফলতার পাঠ পড়ালেন বাবুল সুপ্রিয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’-র আতঙ্ক ঘুচেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ওড়িশার উপকূলবর্তী জায়গায় ‘ল্যান্ডফল’ করেছে ‘ডানা’। আর ‘ডানা’-র প্রভাবে রাজ্যের একাধিক জেলায় সকাল থেকেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। কিছু কিছু শাখার ট্রেন স্বাভাবিকভাবে চললেও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় জনসংখ্যা কম। যাই হোক, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্থলভাগে ঢুকতে শুরু করেছিল ঘূর্ণিঝড়। সারা রাত ধরে চলেছে মুষলধারার বৃষ্টি। তার জেরে আগেভাগেই বিমান থেকে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। আর বিমান থেকে ট্রেন চলাচল বন্ধের জন্যে অনেক মানুষই আটকে পড়েছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছেন না। তার জেরেই দুবাইয়ে ১২ ঘন্টা ধরে আটকে আছেন বাবুল সুপ্রিয়। যদিও তাতে তেমন কোনও আক্ষেপ নেই গায়কের। বরং অনুরাগীদের জানালেন কীভাবে এমন বিপদে পড়লে সফল হতে হয়। আর তাঁর সফলতার অনুপ্রেরণা হলেন রামকৃষ্ণদেব ও শাহরুখ খান, তাঁদের আদর্শকেই অনুসরণ করার কথা বললেন বাবুল।

বর্তমানে বাবুল সুপ্রিয় শুধু গায়ক নন, একজন দাপুটে রাজনীতিবিদও। তৃণমূলের একজন নেতা। একসময়ে টলিউড-বলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি, যদিও এখনও রাজনীতির দিকটা সামলে পেশাদারিত্ব নিভিয়ে চলেছেন। যাই হোক, এদিন দুবাইয়ে আটকে অনুরাগীদের সফলতার পাঠ পড়ালেন বাবুল সুপ্রিয়। জানালেন, সফলতা তাঁদেরকেই ধরা দিয়েছে যাঁরা সেটার জন্য ছটফট করেছেন। যাঁদের স্বপ্ন রাতে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে, যাঁরা সর্বক্ষণ একটা তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে ঘুরে বেড়ান, তাঁরাই শেষ পর্যন্ত সফল হতে পারেন বলে মনে করেন বাবুল সুপ্রিয়। আর এই সফলতার পাঠ দিতে দু’জনের উদাহরণ দিলেন অভিনেতা। একজন শ্রীরামকৃষ্ণ দেব, অন্যজন শাহরুখ খান। কারণ শাহরুখ ছিলেন ইন্ডাস্ট্রির বহিরাগত। ছোট শহর থেকে বলিউডের বাদশা হওয়ার সফর তাঁর কাছে খুব একটা সোজা ছিল না। কিন্তু তিনি হাল ছাড়েননি। লেগেছিলেন সফলতার যুদ্ধে।

একবার অভিনেতা নিজেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘যদি সফল হতে চাও তবে নিজের ঘুম, সুখ, ভালমন্দ সবকিছু বিসর্জন দিতে হবে। সারাক্ষণ উদ্বেগ ও চিন্তায় থাকতে হবে। আর অফুরন্ত পরিশ্রম করতে যেতে হবে, ভেতরে ছটফটানি বোধ না থাকলে সফল হতে পারবেন না।’ অন্য দিকে মা কালীর উপসাক রামকৃষ্ণদেবের প্রসঙ্গ নিয়ে তিনি বললেন, তাঁর ঈশ্বর দর্শন যে খুব সহজে হয়েছে তা নয়, তাঁর ভিতরে যে তীব্র ইচ্ছে ছিল মাকে দেখার, যে ব্যাকুলতা ছিল সেটাই রামকৃষ্ণদেবকে দেবীর দর্শন দিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00