গোয়ার সমুদ্র সৈকতে বন্দুক উঁচিয়ে মারামারি, আয়েশা টাকিয়ার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের

এবার বন্দুক উঁচিয়ে মারামারি অভিযোগে মামলা দায়ের হল জনপ্রিয় বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী তথা সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিরের ছেলে ফারহান আজমিরের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বন্দুক উঁচিয়ে মারামারি অভিযোগে মামলা দায়ের হল জনপ্রিয় বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী তথা সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিরের ছেলে ফারহান আজমিরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৩ মার্চ) রাত ১১.১৫ মিনিট নাগাদ গোয়ার ক্যান্ডোলিম সমুদ্র সৈকতে। কন্ট্রোল রুমে একটি ফোন পাওয়ার পরে গোয়া পুলিশ সেখানে ছুটে যান। প্রতিবেদক অনুযায়ী, ফারহানের দল এবং অন্য একটি দলের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হলে শেষমেশ উপায় না পেয়ে ফারহান তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটি প্রতিদ্বন্দ্বী দলের দিকে তাক করেন এবং গুলি চালিয়ে দেওয়ার হুমকি দেন। তবে পুলিশ সূত্রের খবর, কোনও বড় বিষয়ে নয়, বরং ছোটখাটো বিষয় নিয়েই মারামারি সংগঠিত হয়েছিল উভয় পক্ষের মধ্যে।

যদিও শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উভয় পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁরা একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে অসম্মতি প্রকাশ করেন। এমনকী ফারহান এবং অন্যান্যরা মেডিকেল পরীক্ষা করাতেও অস্বীকৃতি জানান। এরপর ক্যালাঙ্গুট পুলিশ ফারহানের বিরুদ্ধে জনসমক্ষে মারামারি, শান্তি বিঘ্নিত করার চেষ্টা এবং উপকূলীয় রাজ্যের পর্যটকদের কাছে প্রিয় ক্যান্ডোলিম সমুদ্র সৈকতে হট্টগোল সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ফারহান তাঁর বৈধ অস্ত্রটি থাকার কথা স্বীকার করেছেন। এবং সবসময় বন্দুক কাছে রাখার অনুমতিপত্রও দেখিয়েছেন। তবে এই বিষয়ে ফারহান এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

যদিও এর আগেও নানা কারণে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রীর স্বামী ফারহান। ২০২২ সালে, তিনি গোয়া বিমানবন্দরে বর্ণবাদের শিকার হয়েছিলেন, একজন পুরুষ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। যিনি আয়েশাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। ২০০৯ সালে আয়েশা এবং ফারহানের বিয়ে হয় এবং ২০১৩ সালে তাদের একটি ছেলে মিখাইলের জন্ম হয়। তবে বিয়ের পরে আয়েশা চিরতরে শোবিজ ছেড়ে দেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় থাকেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]