Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এটা সত্যি নয়!’ আশা ভোঁসলে সুস্থ আছেন, মায়ের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ছেলে আনন্দ

ন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-র মৃত্যুর খবর। যা গোটা সোশ্যাল মিডিয়াকে রীতিমতো থমকে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে-র মৃত্যুর খবর। যা গোটা সোশ্যাল মিডিয়াকে রীতিমতো থমকে দিয়েছে। কেননা দেশের অন্যতম বিখ্যাত গায়িকা তিনি। তাঁয এবং তাঁর দিদির কন্ঠের গানেই ভারতের সঙ্গীতমহল পরিতৃপ্ত হয়েছে। যুগ যুগ ধরে নিজেদের সুরেলা কন্ঠে অসংখ্য গান উপহার দিয়েছেন দেশের দুই কিংবদন্তি। যদিও আশা ভোঁসলে-র দিদি লতা মঙ্গেশকর বছর কয়েক আগেই মারা গিয়েছেন। জানা যায়, বয়স্কালিন রোগ, মাল্টি অর্গ্যান ফেইলিওর হয়ে মারা গিয়েছেন দেশের কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শুধু দেশ নয়, শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা বিশ্ব। দেশের কোণে কোণে লতা মঙ্গেশকরের ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ভক্তরা। কিন্তু আচমকাই আশা ভোঁসলে-র মৃত্যুর খবর কেন ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে?

তবে কী সত্যিই তিনি মারা গিয়েছেন? আসলে সবটাই সোশ্যাল মিডিয়ার কারসাজি। যেখানে একটা সংবেদনশীল বিষয় প্রকাশ্যে এলেই তা ভাইরাল হয়ে যায়। তা নিয়ে শোরগোল পড়ে যায়। কিন্তু এই খবর পুরোপুরি মিথ্যা! কিংবদন্তি গায়িকার মৃত্যুর খবর দাবি করেছিল শাবানা শেখ নামে এক ব্যবহারকারীর ফেসবুক পোস্ট, তাতেই অবাক হয়ে যান ভক্তরা।পোস্ট টিতে ভোঁসলের একটি মালা পরা ছবি এবং তাঁর মৃত্যুর ঘোষণা দিয়ে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হয়েছিল। যেখানে লেখা হয়েছিল, বিখ্যাত গায়িকা আশা ভোঁসলের মৃত্যু।

একটি সঙ্গীত যুগের সমাপ্তি (০১ জুলাই ২০২৫)। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন আশা ভোঁসলের ছেলে। ভিত্তিহীন গুজবের প্রতিক্রিয়ায়, আশার ছেলে আনন্দ ভোঁসলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটি অসত্য।” কয়েকদিন আগেই, কিংবদন্তি গায়িকা মুম্বইতে রেখার ১৯৮১ সালের আইকনিক ক্লাসিক ছবি উমরাও জানের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন, যা প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে। আশা ভোঁসলে ছবিটির আইকনিক গান “ইয়ে কেয়া জাগা হ্যায় দোস্তঁ” গেয়েছিলেন। প্রদর্শনীতে, ৯১ বছর বয়সী এই গায়িকা আবারও গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও গানটি করতে তাঁকে অনেক সংগ্রাম করতে দেখা গিয়েছিল। আর তাতেই রেখা অভিভূত হয়ে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন এবং তাকে উৎসব দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00