Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অর্ণব-ইপ্সিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে এখন ‘মিঠাই’ এবং ‘গাঁটছড়া’ টপকে শীর্ষস্থান দখল করেছে ‘আলতা ফড়িং’। এই ধারাবাহিকের লিড চরিত্রে রয়েছেন খেয়ালি মন্ডল এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ তে ফুলঝুড়ির বৌদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়।

এই দুই সিরিয়ালের জনপ্রিয়তার কারণেই খুশি দুই অভিনেতা-অভিনেত্রীও। বিশেষ করে ‘ফড়িং’ শীর্ষে পৌঁছনোর পর বেজায় খুশি অর্ণব বন্দোপাধ্যায়। এই বিষয়ে অভিনেতার বক্তব্য, ধারাবাহিকে নিজের চরিত্র কষ্ট করে ফুটিয়ে তোলা, তবেই না টিআরপির তালিকায় জায়গা করে নেওয়া ধারাবাহিকের, দেখে মনে হয় কষ্ট সফল। মানুষ ধারাবাহিককে পছন্দ করছেন দেখেও স্বার্থক। তবে খুব শীঘ্রই, অভিনেতা জীবনের নতুন ইনিংস শুরু করছেন।

সুবর্ণলতা খ্যাত অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আংটি বদল এবং রেজিস্ট্রির কথা সবারই জানা। তবে বিয়েটা কবে তাঁদের? এই প্রসঙ্গে অভিনেতা নিজেই একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই সামাজিকভাবে বিয়েটা করতে চলেছেন তাঁরা। তবে বর্তমানে Arnab Banerjee কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। টেলি টাউনের ‘চকলেট বয়’ নামে খ্যাত তিনি। কে তুমি নন্দিনী, বিবি চৌধুরানী, রাগে অনুরাগে, তোমায় আমায় মিলে, আলো ছায়া, শ্রীময়ীর মতো একাধিক ধারাবাহিকে অভিনয়ে করেছেন অর্ণব, সুতরাং টেলিপাড়ার একজন জনপ্রিয় মুখ তিনি, সেটা বলাই যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00