Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শ্রেয়সী’ হয়ে পর্দায় ফিরছেন অর্কজা

তাঁর তৃতীয় ধারাবাহিক শুরু হবে আকাশ আটে। আর তাতেই শ্রেয়সী হয়ে সে ফিরছে। অপেক্ষা আর মাত্র তিন দিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবনের প্রথম ধারাবাহিকেই পেয়েছিলেন মুখ্য চরিত্র। ‘নিরুপমা’ হয়ে কালার্স বাংলায় ধরা দিয়েছিলেন তিনি। তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল সকলের। এরপর সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মিঠাই ধারাবাহিকে পুলিশ অফিসার ‘বসুন্ধরা’ অর্থাৎ ‘ধারা’ হয়ে ফিরেছিলেন অর্কজা। এবার ফের মুখ্য চরিত্রে দর্শক দেখতে পাবেন অর্কজাকে। 

কেরিয়ারের শুরুতেই প্রথম দুই সারির চ্যানেলের ধারাবাহিকে মুখ দেখিয়েছেন অর্কজা। তাঁর তৃতীয় ধারাবাহিক শুরু হবে আকাশ আটে। আর তাতেই শ্রেয়সী হয়ে সে ফিরছে। অপেক্ষা আর মাত্র তিন দিন। পরপর দুই বাঘা চ্যানেলে কাজ করার পরেও চ্যানেল নিয়ে যে কোনও ছুঁৎমার্গ নেই অর্কজার তা আগেও সংবাদমাধ্যমের কাছে সে জানিয়েছে। 

নতুন চ্যানেলে নতুন ধারাবাহিকে অভিনয় করছেন অর্কজা। এই ধারাবাহিকে পাশে পেয়েছেন দারুণ অভিনেতাদের। তাই শুটিং এর প্রতিটা মুহুর্তই সে ভীসনভাবে উপভোগ করছে। সঙ্গে রয়েছে টিআরপির চিন্তাও। চ্যানেল নিয়ে কোনও ছুঁৎমার্গ না থাকলেও  টিআরপি নিয়ে একজন অভিনেতার ঠিক যতটা চিন্তা থাকে তা অর্কজার ক্ষেত্রেও রয়েছে।নতুন কাজ আগের মতই মানুষের মন ছুঁতে পারবে বলেই আশাবাদী অর্কজা।  

অন্যদিকে মিঠাইতে ধারা চরিত্রে অর্কজার জার্নি শেষ হয়ে গেলেও দর্শকরা এখনও মাঝেমাঝেই আবদার জুড়ে বসে অর্কজাকে ওই চরিত্রে ফেরানোর যদিও নতুন ধারাবাহিক নিয়ে ব্যাস্ত অর্কজা কতটা তা পারবেন সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। নতুন চরিত্রে অভিনেওয়ের পাশাপাশি ‘ধারা’ হয়ে কী ফিরবে সে? এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, রুদ্র-নীপার বিয়ে হতে চলল এখন তাছাড়া তাঁর নিজেরও একটা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় হাতে খুব একটা সময় হয়তো থাকবে না। 

‘মিঠাই’ থেকে সরে দাঁড়ালেন অর্কজা? কারণ কী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00