Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুঞ্জনে তালা! স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ভালবাসা জানালেন অর্জুন চক্রবর্তী

আমাদের প্রি-বোর্ড পরীক্ষার ফলাফল বের হয়েছে। আমি যথারীতি ভাল ফল করেছি। কিন্তু শিক্ষিকা বলেছিলেন, কেউ তোমাকে টেনে তুলেছে। তিনি নির্দিষ্ট একজন নতুন মেয়ের কথা উল্লেখ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। কেউ কেউ বহু বছর প্রেমের পর বিয়ে করছেন আবার কেউ দীর্ঘদিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। আর সেলিব্রিটিদের সম্পর্কের ভাঙনের বিষয়টা ছড়াতে বেশিক্ষণ সময়ও লাগেনা। যাই হোক, বহুদিন ধরেই গুঞ্জন, অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে অর্জুন চক্রবর্তীর ঘর ভাঙতে চলেছে। স্ত্রী সৃজা সেনের সঙ্গে তাঁর সম্পর্কে তিক্ততা নিয়েও গুঞ্জন চলছে। শোনা গিয়েছিল, টলিউডের অন্য নায়িকার প্রেমে পড়েছেন অর্জুন। তাই বিয়ে ভাঙছে অর্জুনের।এদিকে টলিউডের আরেক অভিনেতা যীশু দাশগুপ্তের ও সংসার ভাঙছে। স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত নাকি এখন তাঁর সঙ্গে নেই। যদিও এই বিষয়ে দুজনার কেউই কোনও স্পষ্ট কথা বলেননি।

এদিকে অর্জুন বা সৃজা কখনই নিজেদের সম্পর্ক ভাঙনের কথা জানাননি। এবার এই রটনা একেবারেই মিথ্যে প্রমাণ করলেন অর্জুন চক্রবর্তী নিজেই! আজ সম্পর্কের ১৮ বছর অর্জুন-সৃজার। আর সম্পর্কের ১৮ বছর হতেই স্ত্রীকে নিয়ে প্রেমের পোস্ট অর্জুনের। স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লিখেছেন, “আমাদের প্রি-বোর্ড পরীক্ষার ফলাফল বের হয়েছে। আমি যথারীতি ভাল ফল করেছি। কিন্তু শিক্ষিকা বলেছিলেন, কেউ তোমাকে পাশ করিয়ে দিয়েছে। তিনি নির্দিষ্ট একজন নতুন মেয়ের কথা উল্লেখ করেছিলেন। মেয়েটি তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। দুটো শিক্ষাবর্ষে প্রথম হয়েছিল। সেই মেয়েটিই হল সৃজা। যে শুধুই স্ত্রী নয়, বন্ধুর মতো পাশে থেকে উন্নতিতেও সাহায্য করেছে।”

উল্লেখ্য, ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) থেকে ফেরার পরেই অর্জুন-সৃজার সম্পর্কের তিক্ততা শুরু হয়েছিল। সেখানে তিনি ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। এরপরেই অর্জুনের সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়। সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলেও অতীতে অর্জুনের কোনও ছবিই ছিল না। এরপরেই গুঞ্জন আরও গাঢ় হয়। এমনকী এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে অর্জুন জানান, “আমার আর সৃজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে। ‘ডিভোর্স’ শব্দ ব‌্যবহার করে লিখে দিচ্ছে। কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবিও একসঙ্গে দিয়েছি।” অবশেষে ডিভোর্সের গুঞ্জনে তালা পরিয়ে নিজেদের সুখী জীবনের কথা জানালেন অর্জুন-সৃজা।

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

সরস্বতী পুজোতে প্রকাশ্যে এল অর্জুনের মেয়ের ছবি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00