Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, প্রতিক্রিয়া লীনা গঙ্গোপাধ্যায়ের

রপরেই লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অরিন্দম শীলকে বলা হয়েছিল, 'আমরা কারো মুখে কথা বসাতে পারিনা। তিনি যেটা মনে করবেন সেটাই কি লিখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালয়ালম ইন্ডাস্ট্রির পর এবার বাংলা ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে পরিচালক অরিন্দম শীলকে সাসপেনশন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। অরিন্দম শীলের সাসপেনশনের খবর পেয়েই আনন্দে উচ্ছ্বসিত স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে একাধিক অভিনেত্রী। ২০ বছর আগে তিনিও তাঁর কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, “পাপের ঘড়া উলটায়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিড়তে হবে। সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের মৌলিক অধিকার।”

যদিও পরিচালকের অভিযোগ, যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মুচলেকা দেওয়ার সময় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি বাদ দিতে বলা হয়েছিল। সেই লিখিত বয়ানকেই কেন্দ্র করেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি তাঁর। এবার বিষয়টি নিয়ে পরিচালকের অভিযোগের প্রতিক্রিয়া দিলেন পরিচালক-প্রযোজক তথা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। লীনা বন্দোপাধ্যায়ের কথায়, অরবিন্দ শীলের নামে যে অভিযোগকারিণীর দাবি করেছিলেন, তাতে সন্তোষজনক উত্তর দিতে পারেননি অরিন্দম শীল।

অভিযোগকারিণীর দাবি ছিল, পরিচালকের ছবির একটি দৃশ্যে তাঁকে চুম্বন খাওয়া হয়েছিল, যেটা ছবির স্ক্রিপ্টেই ছিল না। পরিচালক তখন বলেন, ‘হ্যাঁ, স্ক্রিপ্টে ছিল না কিন্তু ওটা একটা দুর্ঘটনা ছিল।’ কিন্তু অভিযোগকারী মেয়েটি তা মানতে রাজি নয়। সে তখন পরিচালককে বলে, এটা কোনও দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল তাঁর সঙ্গে, তাই সেই কথায় অনিচ্ছাকৃত শব্দটি খাটে না। এরপরেই লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অরিন্দম শীলকে বলা হয়েছিল, ‘আমরা কারো মুখে কথা বসাতে পারিনা। তিনি যেটা মনে করবেন সেটাই কি লিখবেন। আর মেয়েটির অভিযোগ স্বীকার করে তিনি যা লিখতে চাইবেন তাই লিখুক। পরিচালক তখন কমিশনকে বিষয়টির খসড়া জমা রাখতে বলেছিলেন। পরে সই করে দেবেন। পাশাপাশি আমাকে আরও বলেছিল তিনি বিষয়টি যেন দেখেন। ব্যাপারটা যেন এখানেই থেমে যায়। কিন্তু অন্য কোনও মাধ্যম থেকে চিঠিটি কোথাও গেলে তার দায় কমিশনের নয়।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00