Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তি পেল জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-র ফার্স্ট লুক

এই ছবিতেই ডেবিউ করতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’-র ফার্স্ট লুক। এই ছবিতেই ডেবিউ করতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। ছবির ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবির তিন প্রধান চরিত্রের পাশাপাশি বাকি গুরুত্বপূর্ণ চরিত্রদের সঙ্গেও পরিচয় করিয়েছেন। ছবিতে দেখা যাবে মিহির আহুজা, দোত, যুবরাজ মেন্দা ও বেদাঙ্গ রাইনা প্রমুখ।

অন্যদিকে এই ছবির তিন প্রধান চরিত্র ভেরোনিকা, বেটি ও আর্চিজের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দাকে।  একই সঙ্গে ফার্স্ট লুকের পাশাপাশি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। খুব তাড়াতাড়ি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। নিজের টুইটার হ্যান্ডেলে ইতিমধ্যেই ফার্স্ট লুক শেয়ার করেছেন জোয়া আখতার। শুধু তাই নয় নাতির প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00