Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রহমানের পর বিচ্ছেদের ঘোষণা সহযোগী গিটার বাদক মোহিনী দে-র!

Share:

নিজস্ব প্রতিনিধি :  রহমানের বিচ্ছেদের ঘণ্টাখানেক কাটতে না কাটতেই তাঁর দলের সহযোগী মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানালেন সমাজমাধ্যমে। এআর রহমানের সঙ্গে পারফর্ম করা বেস গিটারিস্ট হলেন মোহিনী দে। এবার সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করে জানিয়েছেন যে, তাঁরা আর একসঙ্গে থাকবেন না। তবে আজীবন বন্ধু হয়ে থাকবেন তাঁরা।

মোহিনী গিটার বাদক, স্বামী মার্ক সুরকার দুজনেই যৌথ পোস্টে জানান,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। তবে এটা কোন হঠকারী সিদ্ধান্ত নয়। এই বিষয়ে আমাদের বন্ধু এবং পরিবারকে জানিয়েছি আগেই। এরপর ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। জোরপূর্বক নয়, বরং আমরা পারস্পরিক সহমতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের পরে বন্ধুত্ব থাকা নিয়ে তাঁরা আরও জানান, ‘বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের চাওয়া আলাদা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত এসেছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই।ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার ইচ্ছে আছে। বন্ধুত্বদের প্রতি কোন কমতি থাকবে না।’

উল্লেখ্য, ২৯ বছর বয়সী মোহিনী হলেন কলকাতার মেয়ে। তিনি রহমানের সঙ্গে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি শো’তে পারফর্ম করেছেন এবং ২০২৩ সালের আগস্টে তার নিজ-শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের ‘গান বাংলা’ সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00