Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লম্বা জ্যাকেটে ঢাকা অনুষ্কার বেবি বাম্প, লন্ডনে গিয়েও শান্তি নেই তারকা দম্পতির

সেখানেও বিরাটকে স্পেক্টস, একটি লম্বা টুইড জ্যাকেট ডেনিম এবং টি পরা অবস্থায় দেখা গেলেও অনুষ্কাকে লম্বা শীতের জ্যাকেটে তাঁর বেবি বাম্প লুকিয়ে রাখতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হারের পরেই দেশ ছেড়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। আপাতত কিছু মাস খেলা থেকে দূরেই থাকবেন তাঁরা। বর্তমানে মেয়ে ভামিকা ও স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট। বিশ্বকাপে ভারতের হার হলেও তাকে ফাইনাল পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিরাট-রোহিতের দল। আর এবারের বিশ্বকাপের নিঃসন্দেহে সুপারস্টার ছিলেন বিরাট কোহলি। ৩ বার সেঞ্চুরি করে গোটা ওডিআই কেরিয়ারে ৫০ টা সেঞ্চুরি করেছিলেন তিনি। যা কিনা শচীনের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছিল। তবে সব শেষটা তো ভালো হয়না, যতই ভারতবর্ষ ভারতের মাটিতেই হেরে যাক না কেন, সেদিন দেশের ছেলেদের জন্যে চিৎকার করেছেন গোটা দেশবাসী।

যাই হোক, বিশ্বকাপের সময় আর যে বিষয়টি ট্রেন্ডিং ছিল, সেটি হল অনুষ্কার দ্বিতীয়বার প্রেগনেন্সি। স্বামীর খেলা দেখতে গিয়ে সর্বদা তাঁর ঢাকা পোশাক, আলখাল্লা ফোলা পোশাকের আড়ালে অনুষ্কার বেবি বাম্প খুঁজেছেন ভক্তরা, কিন্তু কিছুতেই এই খবরটি প্রকাশ্যে আনতে দেননি তারকা জুটি। যদিও তাঁরা তাঁদের প্রথম সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আসতে দেননি। তবে রিপোর্ট অনুযায়ী, অনুষ্কা এবং বিরাট একসঙ্গে তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। এই মূহুর্তে তাঁরা লন্ডনে খুব সুন্দর সময় কাটাচ্ছেন। আর তাদের ডেটের একটি ছবি ভাইরাল হচ্ছে। লন্ডনের একটি রেস্তোরাঁর শেফ এই দম্পতির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানেও বিরাটকে স্পেক্টস, একটি লম্বা টুইড জ্যাকেট ডেনিম এবং টি পরা অবস্থায় দেখা গেলেও অনুষ্কাকে লম্বা শীতের জ্যাকেটে তাঁর বেবি বাম্প লুকিয়ে রাখতে দেখা গিয়েছে। তাঁরা বোম্বে বাস্টল রেস্তোরাঁর প্রধান শেফের সঙ্গে পোজ দিয়েছেন। সামনেই ক্রিসমাস। তাই এই আনন্দে সেজে উঠেছে গোটা লন্ডন চত্বর।

তবে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে আবারও অনুষ্কার দ্বিতীয়বার প্রেগনেন্সি নিয়ে গুঞ্জনে ভরপুর। নেটিজেনরা মন্তব্য বিভাগে নিয়ে গেছে এবং অভিনেত্রীর নির্ধারিত তারিখ এবং বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে আলোচনা করছে। অনুষ্কা এই মাসে নাকি পরের বছর ফেব্রুয়ারিতে আসছেন তা নিয়ে নেটিজেনরা আলোচনা শুরু করেছেন। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে খেলতে যাচ্ছেন বিরাট। কিন্তু অনুষ্কা এবং বিরাট এখনও পর্যন্ত কোনও গর্ভাবস্থার ঘোষণা দেননি।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00