Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালো পোশাকে স্পষ্ট বেবি বাম্প, বিরাটের হাত ধরে কোথায় যাচ্ছেন অনুষ্কা?

এত কায়দা করেও বেবি বাম্প লুকোতে পারলেন না অনুষ্কা, স্ত্রীকে আগলে কোথায় যাচ্ছেন বিরাট?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড থেকে টলিউড, দ্বিতীয় সন্তান নেওয়ার একেবারে ধুম উঠেছে। বেশ কিছুদিন বাতাসে গুঞ্জন দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন দেশের অন্যতম পাওয়ারফুল কাপল অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। তবে এই খবরটি নিছকই কেবল বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন। আসলে দিন কয়েক আগে অনুষ্কাকে একটি প্রেগনেন্সি ইউনিট থেকে বেরোতে দেখেই পাপারাজ্জিরাই খবরটি ছড়িয়েছে। এমনকী এই মূহুর্তে অনুষ্কা কে কোনও বিদেশ ভ্রমণ থেকে শুরু করে স্বামীর বিশ্বকাপ ম্যাচ দেখা, সবটাই এড়িয়ে চলতে দেখা গিয়েছে। এরপর থেকেই বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন আরও শক্তিশালী রূপ ধারণ করেছেন। কিন্তু প্রেগনেন্সি হোক বা প্রথম সন্তান ভামিকার মুখ দেখানো হোক, সবটাই গোপনে রাখতেই ভালবাসেন তাঁরা। সম্প্রতি কলকাতার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দেখা যায়নি অনুষ্কাকে। পাবলিক মাধ্যম এড়াতে কেন চাইছেন অনুষ্কা, এই নিয়ে বিস্তর গুঞ্জন চলছেই। 

গতকাল বেঙ্গালুরুতে উড়ে গিয়েছেন অনুষ্কা। সেখান থেকেই এদিন নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হল তাঁদের। যেখানে স্পষ্টভাবেই অনুষ্কাকে দেখা গেল বেবি বাম্পের সঙ্গে। একটি কালো বর্ণের পোশাক পরে রয়েছেন তিনি। যদিও দম্পতি এই বিষয়ে একেবারে আঁটসাঁট বেঁধেছেন, কিছুতেই প্রকাশ্যে আসতে দিচ্ছেন না এই খবর। গতকাল বেবি বাম্প লুকিয়ে বিরাটের সঙ্গে শহরে পা রেখেছিলেন অনুষ্কা। আর তাতেই গুজবে আগুনে জ্বলে ওঠে। বিরুষ্কা জুটির মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ১১ জানুয়ারি, ২০২১ সালে। কিন্তু এখনও মেয়ের মুখ সামনে আনেন নি তাঁরা। এখন গুঞ্জন, অভিনেত্রী আবার গর্ভবতী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে বেলুনের হাতা পরা একটি কালো শর্ট ড্রেস। যেটি দেখে ভক্তরা বলেন, তার এত ছোট বেবি বাম্প। তিনি তার পেটের চারপাশে হাত রেখে এটি লুকানোর চেষ্টা করেছিলেন।এদিকে, বিরাট কোহলি হালকা ধূসর ট্রাউজার্স, একজোড়া সাদা স্নিকার্স এবং একটি কালো টুপি পরে স্ত্রীকে যত্নের সহকারে হাত ধরে নিয়ে যান। গুজব রটেছে যে অনুষ্কা দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন, তাই জনসাধারণের উপস্থিতি এড়িয়ে যাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

হিন্দুস্তান টাইমসের একটি সূত্র দাবি করেছে, “অনুষ্কা তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গতবারের মতো, তারা পরবর্তী প্রেগনেন্সির খবরটি আনুষ্ঠানিক ভাবে বিশ্বের সঙ্গে শেয়ার করবেন।” সম্প্রতি তাঁদের মুম্বাইয়ের একটি মাতৃত্বকালীন ক্লিনিকে দেখা যায়। অনুষ্কা শর্মা ২০১৭ সালের নভেম্বরে বিরাট কোহলিকে বিয়ে করেন। কাজের ফ্রন্টে, অনুষ্কাকে শীঘ্রই ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে। ছবিটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00