Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাখ কৌশলের পরেও বেবি বাম্প লুকোতে পারলেন না অনুষ্কা, কোথায় দেখা গেল?

এই ভিডিওতে অভিনেত্রীকে সাদা রঙের ঢিলেঢালা টপ পরতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায তোলপাড়। কারণ কী? অভিনেত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয়বার মা হতে চলেছেন, আবারও বাবা হচ্ছেন বিরাট কোহলি। বিষয়টি কি সত্যি? তা জানতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় ভক্তদের? তবে বিষয়টি এখনও পাকা নয়। ২০১৭ সালে বিয়ে করেন বলিউড ও ক্রিকেট মহলের পাওয়ারফুল দম্পতি বিরুষ্কা জুটি। বিয়ের ৪ বছরের মধ্যে কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। কিন্তু মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেন নি বিরুষ্কা দম্পতি।নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সতর্ক বিরাট-অনুষ্কা। সম্প্রতি একটি মাতৃত্বকালীন ক্লিনিকে যেতেই ছড়ায় অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন। এরপর ছড়ায় দ্বিতীয়বার মা হওয়ার পর অভিনয়কে বিদায় দেবেন অভিনেত্রী, তারপরেও ছড়ায় বৌ-এর প্রেগনেন্সির খবর পেয়ে দ্রুত দেশে ফিরে এসেছেন বিরাট।

এদিকে পাপারাজ্জিদের ক্যামেরায় কিছুতেই আসতে চাইছেন না অনুষ্কা। এবং ভ্রমণেও এখন বিরতি নিয়েছেন। এই সমস্ত কিছুই বলছে অনুষ্কা মা হতে চলেছেন। তবে জল্পনা আরও উস্কে দিল আজকে বিরুষ্কার একটি বিজ্ঞাপনের ভিডিও। লাখ কৌশলেও বেবি বাম্প লুকোতে পারলেন না অভিনেত্রী। 

এই ভিডিওর মাধ্যমে আবারও সামনে এসেছে, তাঁর গর্ভাবস্থার কথা। বিজ্ঞাপনের ভিডিওটি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতেই ভক্তরা খুঁজে পান তাঁর বেবি বাম্প। এই ভিডিওতে অভিনেত্রীকে সাদা রঙের ঢিলেঢালা টপ পরতে দেখা গিয়েছে। যা নিয়ে একজন লিখেছেন, ‘কেউ কি অনুষ্কা শর্মার বেবি বাম্প দেখেছেন?’ অনেকেই এই দম্পতিকে তাঁদের আসন্ন সন্তানের জন্য অভিনন্দন জানাচ্ছেন। তবে এ বিষয়ে অনুষ্কা ও বিরাটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে এই বিজ্ঞাপনে বিরাট কোহলির অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। ভক্তরা তাঁকে বলিউডে প্রবেশের পরামর্শ দিচ্ছেন। এদিকে প্রথম সন্তান মেয়ের ছবি ক্লিক করার জন্য পাপারাজ্জিদের অনেকবারই তিরস্কার করেছেন অভিনেত্রী। তাঁদের দুজনেরই একটি 2 বছরের মেয়ে রয়েছে, যার নাম ভামিকা। এখনও মেয়ের মুখ দেখাননি এই দম্পতি।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00