Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইন ওটিপি দিয়ে প্রায় ৪ লক্ষ টাকা খোয়ালেন অন্নু কাপুর, মুম্বইয়ে প্রতারণার শিকার অভিনেতা

সব মিলিয়ে মোট ৪ লক্ষ ৩৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রবি কিষান এবং মহেশ ঠাকুরের পর এবার প্রতারণার শিকার হলেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর। ব্যাঙ্ক সংক্রান্ত কাজে অনলাইন ওটিপি শেয়ার করে প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন তিনি। তবে পুলিশের তৎপরতায় টাকা শেষমেশ ফেরত পেয়েছেন অভিনেতা। পুলিশ সূত্রের খবর, অনলাইনে একটি বেসরকারি ব্যাঙ্কের কেওয়াইসি (নো ইওর কাস্টমার) বিবরণ নথিভুক্ত (আপডেট) করতে গিয়ে তিনি এই প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশকে অভিনেতা জানিয়েছেন, প্রথমে ওই বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে জানিয়েছিলেন, অভিনেতার কেওয়াইসি ফর্মটি আপডেট করার প্রয়োজন। আর অভিনেতাও স্বাভাবিকভাবে বিশ্বাস করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ওই অচেনা ব্যক্তিকে দিয়ে দেন। এমনকি এর পরে তাঁর ব্যাঙ্কের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বরে যে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসে তাও দিয়ে দেয়। তাতেই প্রতারক এক্কেবারে ভালো ডাব হাঁকিয়ে নেন। পুলিশের কথায়, অভিনেতা ফোন রেখে দেওয়ার কিছুক্ষণ পর থেকেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পরপর কয়েক লাখ টাকা দু’টি অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।

যা তখনই জানতেই পারেননি অন্নু। সব মিলিয়ে মোট ৪ লক্ষ ৩৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে ফোন করা হয় অভিনেতাকে, এবং সেখান থেকেই তিনি এই বিপুল টাকা লেনদেনের কথা জানতে পারেন। দেরি না করে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। যে সমস্ত ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে, পুলিশের তৎপরতায় তাঁদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। এবং ব্যাঙ্কের তরফ থেকে প্রতারকদের দু’টি অ্যাকাউন্ট বন্ধ করে অভিনেতাকে ৩ লক্ষ ৮ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। তবে প্রতারকদের এখনও অধরা। অভিনেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের খোঁজ চালাচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00