Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যশ চোপড়ার বাড়ির সামনে দাঁড়িয়ে গুরুকে হাতজোর করে প্রণাম অনিল-অনুপমের

তিনি আরও বলেন, "প্রসঙ্গক্রমে আজই চাঁদনি ছবিটি ৩৩ বছর পূর্ন করল!"সঙ্গে ট্যাগালেন কিংবদন্তি, প্রযোজক, পরিচালক, বন্ধু, যশ চোপড়া, অনিল কাপুর এবং অনুপম খের সবাইকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোনো কিছু জিনিস হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে, তাহলে কতটা নস্টালজিক লাগে নিজেকে তাইনা! সম্প্রতি, বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের এবং অনিল কাপুর মুম্বইতে প্রয়াত চলচ্চিত্র পরিচালক-প্রযোজক যশ চোপড়ার বাড়ির সামনে দেখা করেছিলেন। ফিরে দেখলেন পুরোনো স্মৃতি। মুহূর্তের মধ্যে নিজেদের সংগ্রামের দিনগুলিও ফিরে পেলেন।  বুধবার নিজের ইনস্টাগ্রামে, অনুপম খের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অনিল কাপুরের সঙ্গে তাঁকে যশ চোপড়ার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ক্লিপ শুরু হতেই অনুপম অনিল কাপুরকে জিজ্ঞেস করলেন, “কাপুর স্যার আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো?” অনিল উত্তর দিল, “যশজির বাড়ির কাছে।” স্মরণ করলেন নিজেদের কেরিয়ারের শুরুর দিনগুলির কথা। অনুপম বলেন, “যখন আমি একজন সংগ্রামী অভিনেতা হিসেবে শুরু করছি নিজের কেরিয়ার, তখনই প্রথম যে বাড়িতে এসেছিলাম সেই বাড়ি।” অনিলও পাশাপাশি জানালেন, যে তিনিও বেশ কয়েকবার যশজীর বাড়িতে এসেছিলেন, কেরিয়ারের শুরুর দিকের লড়াইয়ের কথা স্মরণ করলেন।

এমনকি যশজীর বাড়ির সামনে হাত জোর করে প্রণাম করে অনুপম আরও বলেন, “আমাদের জীবনে আপনার অসামান্য অবদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ যশজি।” ভিডিওটি শেয়ার করে, অনুপম হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই ক্যাপশনে লেখেন, “যশজির বাড়ির কাছে, সকালে মর্নিং ওয়াকে যাওয়ার সময় অনিল কাপুর এবং আমি যশ চোপড়ার বাড়ির কাছে থামলাম এবং আমাদের স্মৃতি বর্ণনা করলাম এবং আশীর্বাদও নিলাম। আমাদের সঙ্গে আপনার কাটানো মুহূর্তগুলি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার।” তিনি আরও বলেন, “প্রসঙ্গক্রমে আজই চাঁদনি ছবিটি ৩৩ বছর পূর্ন করল!”সঙ্গে ট্যাগালেন কিংবদন্তি, প্রযোজক, পরিচালক, বন্ধু, যশ চোপড়া, অনিল কাপুর এবং অনুপম খের সবাইকে। যশজীর পরিচালিত চাঁদনি ছবিতে অনুপম খেরকে প্রস্তাব দিলেও তিনি তা করেন নি। তবে চাঁদনি ছবিতে যারা যারা অভিনয় করেছিলেন, তাঁরা কেউই এখন বেঁচে নেই। শ্রীদেবী, ঋষি কাপুর এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবির সৃষ্টি করেছিলেন খোদ কিংবদন্তি পরিচালক যশ চোপড়া। বলিউডে একাধিক ব্লকবাস্টার তাঁর হাতেই গড়া।

এদিকে অনুপম এবং অনিল একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্র করেছেন। যেমন হাম আপকে দিল মে রেহতে হ্যায়, রাম লখন, রূপ কি রানি চোরন কা রাজ এবং হামারা দিল আপকে পাস হ্যায়। চাঁদনী (1989) ছিল একটি রোমান্টিক বাদ্যযন্ত্রমূলক চলচ্চিত্র যা পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন যশ চোপড়া। ছবিতে অভিনয় করেছিলেন, শ্রীদেবী, অনুপম খের, ঋষি কাপুর, বিনোদ খান্না, ওয়াহিদা রেহমান, সুষমা শেঠ, মিতা বশিষ্ট এবং মনোহর সিং। অনুপম খেরের এই মুহূর্তে পাইপলাইনে রয়েছে নীনা গুপ্তার শিব শাস্ত্রী বালবোয়া, ইমার্জেন্সি, দ্য সিগনেচার, উনচাই এবং তেলেগু নাটক টাইগার নাগেশ্বর রাও-এও অভিনয় করবেন। অ্যাকশন থ্রিলার ফাইটারে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে অনিলকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00