Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দনে আয়োজিত শ্রীলা মজুমদারের স্মরণসভায় আবেগতাড়িত ঋতুপর্ণা

সম্প্রতি চৈতি তাঁর পরিচালনায় ‘নেভারমাইন্ড’ ছবির শুটিং শুরু করেছেন। সেখানে শ্রীলা মজুমদারকে রাখার কথা ছিল অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী শ্রীলা মজুমদার। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির হাত ধরেই কিশোরী শ্রীলা মজুমদার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত ২৭ জানুয়ারি প্রয়াত হয়েছেন শ্রীলা মজুমদার। তাঁর অকাল প্রয়াণ গোটা টলিউডকে কাঁদিয়ে দিয়েছে। অভিনেত্রী স্তন ক্যান্সারে ভুগছিলেন অনেকদিন। দীর্ঘ লড়াইয়ের পর মারা যান তিনি।

তবে টলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হলেও তেমন যোগ্য সম্মান পাননি অভিনেত্রী কখনই। শুক্রবার নন্দনে প্রয়াত অভিনেত্রীকে স্মরণ করলেন টলিপাড়ার বিশিষ্টরা এবং তাঁর কাছের মানুষরা। সেখানে আয়োজন করা হয়েছিল ‘সিনেমাঠেক’। অভিনেত্রী শ্রীলা মজুমদার মৃণাল সেনের পাশাপাশি শ্যাম বেনেগাল, প্রকাশ ঝা ও উৎপলেন্দু চক্রবর্তী সহ একাধিক পরিচালকের ছবিতে কাজ করেছেন। কিন্তু তবুও বাংলা ইন্ডাস্ট্রি যোগ্য মর্যাদা দেয়নি তাঁকে। এদিন অনুষ্ঠানে অভিনেত্রীর শিল্পসত্তার বহুমুখী আঙ্গিক ধরা পড়েছে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চৈতি ঘোষাল, রেশমি মিত্র-সহ টলিউডের একাধিক প্রভাব শালী ব্যক্তিত্বরা।

এদিন শ্রীলা মজুমদারকে নিয়ে তথ্যচিত্র তৈরির ইচ্ছাপ্রকাশও করলেন রেশমি। সম্প্রতি চৈতি তাঁর পরিচালনায় ‘নেভারমাইন্ড’ ছবির শুটিং শুরু করেছেন। সেখানে শ্রীলা মজুমদারকে রাখার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু তার আগেই সব শেষ। এদিন অনুষ্ঠানে শ্রীলা মজুমদারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, শ্রীলাদি সবার সঙ্গেই হেসখেলে মিশতে পারতেন। একটি ওয়ার্কশপেও তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারত অভিনয় ছাত্র-ছাত্রীরা। শ্রীলা মজুমদারকে হারিয়ে তিনিও যে হতাশ তাঁর চোখে মুখে তা প্রকাশ পেল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00