Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেঁচো খুড়তে কেউটে, ভাইরাল সোহম-অর্পিতা রোমান্সের ভিডিও

এবার ভাইরাল হল অর্পিতা আর অভিনেতা সোহমের একটি নাচের ভিডিও। কি চমকে গেলেন তো, হ্যাঁ, এটাই সত্যি। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন সোহম।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বাংলার রাজনৈতিক অবস্থার হাল একেবারেই দুর্বিসহ। অগস্টের গোড়াতেই এসএসসি দুর্নীতিতে ফেঁসেছেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ। যা নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। ১-২ কোটি নয়, কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট-বাড়ি থেকে। সঙ্গে অর্পিতার ওয়াড্রব থেকে উদ্ধার হয়েছে ভরি ভরি সোনার গয়না। নিজেকে টলিউডের বিশিষ্ট অভিনেত্রী হিসেবে দাবি করলেও এই দুর্নীতির আগে অর্পিতাকে তেমন কেউই চিনতেন না। তবে বাংলায় তিনি খুব একটা অভিনয় না করলেও, ওড়িষা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ কদর ছিল।

তবে বাংলাতেও সিনেমা এবং ধারাবাহিক দুই মহলেই কাজ করেছেন অর্পিতা। জি বাংলার প্রাক্তন পপুলার ধারাবাহিক ‘রানি রাসমণি’তেও কাজ করেছেন তিনি। আবার কখনও সোহম চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন অর্পিতা। এদিকে অভিনেতা সোহম চক্রবর্তীও এখন শাসকদলের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চণ্ডীপুরের বিধায়ক। অর্পিতার গ্রেফতারের পর অভিনেত্রীর একাধিক ভিডিও ভাইরাল হয়ে ছিল।যা সোশ্যাল মিডিয়ায় দারুণ মেমে বনেছে। এবার ভাইরাল হল অর্পিতা আর অভিনেতা সোহমের একটি নাচের ভিডিও। কি চমকে গেলেন তো, হ্যাঁ, এটাই সত্যি। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন সোহম।

 

অবশেষে কেঁচো খুড়তে বেরিয়ে এল কেউটে। সোহম সম্প্রতি একটি বেসরকারি একটি সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানিয়েছেন, অনেকদিন আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। আর সেটি ছিল সোহমের অভিনয় কেরিয়ারের একদম প্রথমের দিকের। কিন্তু একসঙ্গে অভিনয় করলেও কারুর ব্যক্তিগত সম্পর্কে কিছু জানা সম্ভব নয় বলে দাবি সোহমের। আর সেই ছবিতে সোহম ছাড়াও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। ‘বাজিমাত’ ছবির আগে তিনি এই ছবির শ্যুটিংটি করেছিলেন। ফলে অর্পিতা সম্পর্কে কিছুই ধারণা ছিল না সোহমের। তবে অর্পিতা-পার্থর ব্যাপারটা এখন পুরোটাই আইনাধীন, তাই এই নিয়ে আর কিছু বলতে চান নি সোহম।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00