Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাম চরণের বাড়িতে খ্রিষ্টমাস পার্টির আয়োজন, উঁকি ঝুঁকিতে দেখা মিলল আল্লু অর্জুনেরও

সিক্রেট সান্তা আসার উপলক্ষ্যে এদিন তারকা পরিবার মেতে উঠেছিলেন নানান আমোদ-প্রমোদে। রাম চরণ স্ত্রী উপাসনা এদিন ইনস্টাগ্রামে গিয়ে সেই পার্টির একটি ছবি শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন তেলেগু সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। বিয়ের প্রায় ১০ বছর পর প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন তারকা দম্পতি। সুতরাং চিরিঞ্জীবি পরিবারে যে এখন খুশির বন্যা বইছে তা বলাই বাহুল্য! আর কিছুদিন বাদেই বড়দিন। যীশু খ্রীষ্টের জন্মদিন। গোটা বিশ্বজুড়ে এদিন পালিত হবে খ্রীষ্টমাস ডে। যদিও দেশ-বিদেশের নানা জায়গা ইতিমধ্যেই সেজে উঠেছে খ্রীষ্ট পর্বে। ঠিক তেমনই সম্প্রতি রামচরণের বাড়ি সেজে উঠেছিল বার্ষিক ক্রিসমাস পার্টির আয়োজনে।

সিক্রেট সান্তা আসার উপলক্ষ্যে এদিন তারকা পরিবার মেতে উঠেছিলেন নানান আমোদ-প্রমোদে। রাম চরণ স্ত্রী উপাসনা এদিন ইনস্টাগ্রামে গিয়ে সেই পার্টির একটি ছবি শেয়ার করেছেন। যেখানে, রাম চরণের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন আল্লু অর্জুন, বরুণ তেজ এবং সাই ধরম তেজের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক সুপারস্টার অভিনেতারা। যদিও প্রতি বছর, রাম চরণ এবং উপাসনা তাঁদের কাজিন এবং অন্যান্য ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে সিক্রেট সান্তা খেলার জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করে থাকেন৷ আর এই বছর তো খুশি বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। এদিন রাম চরণের বোনদের পাশাপাশি ছবিতে দেখা মিলেছে আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও৷

ক্রিসমাস উদযাপনের আগে, উপাসনার গর্ভাবস্থার খবর গত সপ্তাহে চিরঞ্জীবী শেয়ার করেছিলেন। এরপর উপাসনা আরও একটি ছবি পোস্ট করে জানান, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীদের আশীর্বাদ নিয়ে মাতৃত্বে প্রবেশ করছি।” গত জুনমাসে, রাম চরণ এবং উপাসনা তাঁদের ১০ তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছে। এই বিশেষদিনটি উদযাপন করতে তাঁরা ফ্লোরেন্সে উড়ে গিয়েছিলেন। বর্তমানে রামচরণ RC 15-এর শ্যুটিং শেষ করেছেন। এছাড়াও রাম চরণের হতে একটি ক্রীড়া-ভিত্তিক প্রকল্প রয়েছে পরিচালক বুচি বাবু সানার সঙ্গে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00