Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪২ এর চৌকাঠে পা রাখল আল্লু, বাড়ির সামনে হইহই কাণ্ড অনুরাগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪২ এ পা দিল সুপারস্টার আল্লু অর্জুন। এই বিশেষ দিনে হায়দ্রাবাদের জুবিলি হিলস-এ শত শত অনুরাগীরা হাজির হয়েছিল তাঁকে শুভেচ্ছা জানাতে।ঘড়ির কাঁটা প্রায় মাঝরাত।মধ্যরাতে একঝলক উঁকিও দেন তিনি।অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান।অনুরাগীরা চারিদিকে ‘পুষ্পা’ স্লোগান দিচ্ছিল,তার মাঝেই আনন্দে সামিল হলেন আল্লু অর্জুন।অনুরাগীদের জন্য ফ্লাইং কিসও ছুড়েও দেন তিনি। আর তা নিমেষে ক্যাচ করে নেন অনুরাগীরা।এবারের জন্মদিনের দিন তিনি ভক্তদের একটি বিশেষ রিটার্ন গিফট দিতে চলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশকিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে ‘পুষ্পা ২’- এর নতুন টিজার। যেখানে আল্লু অর্জুনকে দেখা যাচ্ছে সিংহাসনে কুড়ুল হাতে, তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। প্রকাশ্যে এসছে ‘পুষ্পা ২’-এর নতুন পোস্টার। অন্যদিকে রশ্মিকা মন্দানা কে দেখা যাচ্ছে নতুনরুপে। এটাই হল অনুরাগীদের রিটার্ন গিফট যা মুক্তি পেতে চলেছে ৮ এপ্রিল। পুষ্পা ২ ছবির টিজার আসতে চলেছে,অপেক্ষা শুধু কিছু সময়ের। এর আগেও অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা গেছে। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00