আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

মুক্তির ৪৩ দিন পরেও একইভাবে বক্সঅফিসে ঝড় তুলছে 'পুষ্পা 2: দ্য রুল'। এর আগে, নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, ছবিতে ২০ মিনিটের অতিরিক্ত ফুটেজ যুক্ত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আল্লু অর্জুনের ভক্তদের জন্যে দুর্দান্ত খবর, আজ অর্থাৎ ১৭ জানুয়ারী থেকে প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিটের অংশ দেখতে পারবেন। ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘পুষ্পা 2: দ্য রুল’। ছবিটি ছিল বছরের সবথেকে প্রত্যাশিত ছবি। প্রত্যাশা অনুযায়ী, মুক্তির প্রথম দিন থেকে বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলেছে ‘পুষ্পা 2: দ্য রুল’। সুপারস্টার আল্লু অর্জুনের দুর্ধর্ষ অ্যাকশন, রশ্মিকা মান্দান্নার সঙ্গে তাঁর রোমান্স, ছবির গল্প, সবটাই ছবিটিকে জনপ্রিয় বানানোর জন্যে যথেষ্ঠ। ইতিমধ্যেই গোটা বিশ্বব্যাপী ২০২০ কোটি টাকা আয় করেছে। মুক্তির ৪৩ দিন পরেও একইভাবে বক্সঅফিসে ঝড় তুলছে ‘পুষ্পা 2: দ্য রুল’। এর আগে, নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, ছবিতে ২০ মিনিটের অতিরিক্ত ফুটেজ যুক্ত করা হবে।

অবশেষে অপেক্ষার অবসান! আজ আল্লু অর্জুন নিজেই ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, পুষ্পা ২-এর রিলোডেড সংস্করণটি ১৭ জানুয়ারী থেকে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন ভক্তরা। তবে ছবির নির্মাতারা জানিয়েছেন, শুধুমাত্র তেলেগু এবং হিন্দি ভার্সনে ছবির বাড়তি ফুটেজটি দেখতে পাওয়া যাবে। যা প্রেক্ষাগৃহে দর্শকদের আরও বেশি আকর্ষণ করবে। এখনও পর্যন্ত সুকুমার পরিচালিত পুষ্পা ২, ভারতে আয় করেছে ১২২৪. ৬৫ কোটি টাকা। রাম চরণের গেম চেঞ্জার, মুফাসা, ম্যাক্স, মার্কো এবং বেবি জন-এর মতো বেশ কয়েকটি নতুন রিলিজ দেখা সত্ত্বেও, বক্স অফিসে পুষ্পা 2 অপ্রতিরোধ্য।

উল্লেখযোগ্যভাবে, আমির খানের দঙ্গল সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, যেটি বিশ্বব্যাপী ২,০০০ কোটি টাকার বেশি আয় করেছে। পুষ্পা ২ দঙ্গলের রেকর্ডও ভেঙে দিয়েছে। আল্লু অর্জুন পুষ্প 2-এর একটি বিশেষ পোস্টার শেয়ার করে লিখেছেন, “আজ থেকে আপনাদের জন্য #Pushpa2Reloaded Version নিয়ে আসছি। আশা করি আপনাদের সকলের এটির সঙ্গে একটি নতুন অভিজ্ঞতা পাবেন।” সুকুমার পরিচালিত পুষ্প 2: দ্য রুল এর রানটাইম ছিল ৩ ঘন্টা ২০ মিনিট। অতিরিক্ত ফুটেজ যোগ করার পরেই ছবির রানটাইম হয়েছে ৩ ঘন্টা ৪০ মিনিট। ছবির প্রথম সংস্করণ রিলিজ করেছিল ২০২১ সালে, সেটিও বক্সঅফিসে ৫০০ কোটি টাকা আয় করেছিল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]