Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন গায়ক

ইভেন্ট কোম্পানির মালিক হানি সিং-সহ অন্যদের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে তাঁকে বন্দী রাখার এবং লাঞ্ছিত করার জন্য অভিযোগ দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সংবাদের শিরোনামে হানি সিং। ৯ বছরের দীর্ঘ বিরতির পর ফের মুল স্রোতে ফিরছেন বলিউডের জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং। বর্তমানে তাঁর নতুন অ্যালবামের প্রচারে ব্যস্ত তিনি। এছাড়া তাঁর প্রেমজীবন নিয়েও এখন চর্চা তুঙ্গে। যাই হোক, এর মাঝেই গতকালই একজন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অধিকর্তা বিবেক রমন হানি সিং-এর বিরুদ্ধে অপহরণ এবং নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। ইভেন্ট কোম্পানির মালিক হানি সিং-সহ অন্যদের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে তাঁকে বন্দী রাখার এবং লাঞ্ছিত করার জন্য অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেছেন, তাঁর সঙ্গে একটি ইভেন্টে প্রোগ্রাম করার কথা ছিল হানির। কিন্তু অর্থ লেনদেনে ত্রুটি থাকার কারণে, অনুষ্ঠানটি পরবর্তীতে বাতিল হয়। ১৯ এপ্রিল দায়ের করা পুলিশ অভিযোগ অনুসারে, বিবেক রমন ১৫ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) গায়কের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানটি বাতিল করায় হানি সিং এবং তাঁর সহযোগীরা বিরক্ত হয়েছিল এবং পরে তাঁকে অপহরণ করেন। তাঁকে মুম্বইয়ের একটি হোটেলে জিম্মি করে নির্যাতন চালানো হয়। তিনি থানায় দাবি করেছেন যে, হানি সিং ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হোক। অবশেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাপার প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার, হানি সিং এই অভিযোগকেে ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

তিনি বলেছেন যে, তিনি অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা করছে। হানি সিং ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার কোম্পানি বা অভিযোগ কারীর মধ্যে কোনো সংযোগ বা চুক্তি হয়ই নি। আমি ট্রিবিভিব নামে এক কোম্পানির মাধ্যমে মুম্বই শো-এর জন্য নিযুক্ত ছিলাম যা একটি নামী কোম্পানি এবং বুকমাইশোর একটি উদ্বেগ। যতটুকু সময় অনুমতি ছিল আমি আমার পারফরম্যান্স করেছি। বাকি সব অভিযোগ মিথ্যা এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। আমার আইনি দল ইতিমধ্যেই এই ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য কাজ করছে”। 

  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00