Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় নোরা ফাতেহিকে কেন্দ্র করে মিথ্যা মামলার অভিযোগ

সম্প্রতি উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মিরর ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক শাহজাহান ভূঁইয়া রাজু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নোরা ফাতেহির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিতর্ক যেন শেষই হচ্ছেনা। অনেক জল্পনার পর গত ১৮ নভেম্বর বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তাও একাধিক শর্ত মেনে বাংলাদেশে আসেন বলিউড অভিনেত্রী নোরা। তবে অনুষ্ঠানে এলেও, তিনি যে কারণে বিশ্ববিখ্যাত সেই নাচেই অংশগ্রহণ করতে পারেননি। ডলার সংক্রান্ত কারণে তাঁর বাংলাদেশ আসা নিয়ে বাধার সৃষ্টি হয়েছিল। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি পেয়েই বাংলাদেশে আসেন অভিনেত্রী।

তবে কথা অনুযায়ী, তিনি অনুষ্ঠানে মাত্র ৪০ মিনিট ছিলেন। তবে নোরার আগমনকে কেন্দ্র করে লাখ লাখ টাকার টিকিট বিক্রি করেছিলেন অনুষ্ঠানের আয়োজকরা। কিন্তু তা ছিল সম্পূর্ণ বেআইনি। এমনকী যারা নোরা এবং তাঁর নাচ দেখার জন্যে অনুষ্ঠানের টিকিট কেটে গিয়েছিলেন, তাঁরাও নানা অভিযোগ আনেন অনুষ্ঠানের আয়োজকদের উপর। সম্প্রতি উইমেন লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মিরর ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক শাহজাহান ভূঁইয়া রাজু।

তিনি লিখলেন, ‘নোরাকে নিয়ে গত ৯ সেপ্টেম্বর মিরর গ্রুপের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু ওই সময়ে দেশে বিদ্যমান ডলার সংকটের কারণে নোরাকে আগমনের অনুমতি দেয়নি। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই অনুষ্ঠানের আয়োজন থেকে সরে এসেছিলাম। কিন্তু মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও ইশরাত জাহান মারিয়া ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠান করেন। লিগ্যাল নোটিশ পাওয়ার পর ইশরাত জাহান মারিয়া স্বেচ্ছায় আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের পাওনা তিনি পরিশোধ করবেন বলে মিরর গ্রুপের সঙ্গে চুক্তিসহ ৩টি চেক প্রদান করেন। তবে চুক্তি মোতাবেক ইশরাত জাহান মারিয়া টাকা পরিশোধ করেনি, বরং মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানি এবং মিথ্যা অপপ্রচার করেন।’ অন্যদিকে উইমেন লিডারশিপ জানান, কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া সত্য গোপন করে বিনা অনুমতিতে উচ্চ মূল্যে নোরার শোয়ের টিকিট বিক্রি করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00