Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরল রোগে আক্রান্ত অলকা, কানে শুনতে পাচ্ছেন না, উদ্বিগ্ন গায়িকার সহকর্মীরা

সম্প্রতি গায়িকা তাঁর হারিয়ে যাওয়ার কারণ নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের জানিয়ে ছেন। নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করলেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক! বলিউডে খারাপ খবর! অনেকদিন ধরেই পাত্তা পাওয়া যাচ্ছে না জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের। যাঁর ঝুলিতে রয়েছে প্রায় কয়েক শো সুপারহিট গানের লম্বা লিস্ট। যিনি বলিউডে রাজত্ব করছেন প্রায় নব্বইয়ের দশক থেকে। তাঁর কন্ঠের জনপ্রিয় গানগুলি গুণগুণ করে তরুণ প্রজন্ম থেকে প্রবীণ প্রজন্ম সকলেই। গত বছরেই তাঁর গান শোনার শ্রোতা সংখ্যা রেকর্ড গড়ে ছিল। পিছিয়ে দিয়েছিল বিশ্বের অন্যতম খ্যাতনামা ব্যান্ড BTS আর্মিকেও। কিন্তু বহুদিন ধরেই, গায়িকা লাইমলাইটে নেই। যদিও বর্তমানে তরুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের ভিড়ে হারিয়ে যাচ্ছে পুরোনো প্রজন্মের সংগীতশিল্পীরা। তাতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু অলকা ইয়াগনিকের কন্ঠ যেন আইকনিক। সম্প্রতি গায়িকা তাঁর হারিয়ে যাওয়ার কারণ নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের জানিয়ে ছেন। নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করলেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে।

যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। পোস্টটি ভাইরাল হওয়ার পরেই ভক্তরা তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। অলকা ইয়াগনিক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে, কয়েক সপ্তাহ আগে, একটি ফ্লাইট থেকে নামার সময়, তিনি হঠাৎ শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। ডাক্তারদের চিকিৎসা নিতে গেলে তারা জানিয়েছে, ভাইরাল আক্রমণের কারণে তার একটি বিরল সংবেদনশীল নিউরাল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাঁর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। গায়িকা আরও উল্লেখ করেছেন, “যেহেতু আমি এটা মেনে নেওয়ার চেষ্টা করছি অনুগ্রহ করে আমার জন্যে আপনারা প্রার্থনা করুন। আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক এবং হেডফোনের সংস্পর্শে এখন আসতে পারছিনা। আপনাদের ভালোবাসায় আমি আবারও সুস্থ হয়ে কাজে ফিরব।” ‘আগর তুম সাথ হো’ গায়িকা জোর দিয়ে আরও বলেছেন যে, এই সংকটময় সময়ে তাদের সমর্থন এবং বোঝাপড়া তার জন্য অমূল্য। গায়িকার এমন বিরল রোগে রীতিমতো উদ্বিগ্ন তাঁর ভক্তদের থেকে সহকর্মীরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

সোনু নিগম , ইলা অরুণ, এবং গায়িকার অন্যান্য শিল্প বন্ধুরা অলকার পোস্টে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন, তাঁর স্বাস্থ্য তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার কামনা করেছেন। সোনী নিগম মন্তব্য করেছিলেন, “আমার মনে হয়েছিল কিছু একটা ভুল হয়েছে।আমি ফিরে আসার পর আমি আপনার সঙ্গে দেখা করব… ঈশ্বরের কৃপায় আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।” ইলা তার দুঃখ প্রকাশ করে বলেছেন, “প্রিয়তম অলকার কথা শুনে আমি গভীরভাবে দুঃখিত, আমি আপনার ছবি দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আপনার বার্তাটি পড়লাম, এটি হৃদয়বিদারক কিন্তু আজকের সেরা ডাক্তারদের আশীর্বাদে আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এবং আমরা শীঘ্রই আপনার সুন্দর কন্ঠ শুনতে পাব সবসময় তোমাকে ভালোবাসি।পুনম ঢিলন তার স্নেহময় বার্তাটি জানিয়েছিলেন, “আপনাকে অনেক ভালবাসা এবং অগণিত প্রার্থনা এবং আশীর্বাদ পাঠাচ্ছি। আপনি ভালবাসার সমস্ত নিরাময় শক্তি পাবেন এবং শীঘ্রই আপনার সুন্দর, সুস্থ স্বভাবে ফিরে আসবেন। আপনাকে ভালবাসি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00