সইফের উপর হামলাই কী কারণ? করিনার পথে হেঁটে ইনস্টা থেকে মেয়ের সব ছবি মুছলেন আলিয়া

গোপনীয়তা বজায় রাখার জন্যে পাপারাজ্জিদেরও মেয়ের ছবি ক্লিক করতে না করেছেন আলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ বছরের সম্পর্কে রণবীর কাপুরকে তড়িঘড়ি বিয়ে, বিয়ের বছরেই মা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। এরপর বছর একের মাথায় অর্থাৎ খ্রিস্টমাসের দিন মেয়ে রাহা কাপুরকে সকলের সামনে আনেন বলিউডের পাওয়ারফুল দম্পতি। এরপর থেকেই মেয়ের নানা মূহুর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া ভাট। এমনকী মেয়ের মুখ প্রকাশ্যে আনার পর থেকে পাপারাজ্জিদের থেকেও আড়াল করেননি তারকা দম্পতি। কিন্তু শনিবার থেকে আচমকাই ইনস্টাগ্রামে রাহার কোনও ছবি দেখা যাচ্ছে না। তবে রাহার মুখ ঢাকা ছবিগুলি রয়েছে।

বোঝাই যাচ্ছে, মেয়ের মুখের সবকটা ছবি প্রোফাইল থেকে মুছে ফেলেছেন আলিয়া। কিন্তু কেন? পাপারাজ্জিদের দেখলেই এটুকু বয়সেই নানা পোজ দিয়ে ছবি তুলতে শুরু করে রাহা। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এমনকী তাঁকে কখনও দাদি নীতু কাপুর, কাকা অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা গিয়েছে। তখনও মেয়েকে আড়াল করেননি তারকা দম্পতি। কিন্তু আচমকাই কী হল, মেয়ের ছবি সব ডিলিট করলেন আলিয়া? তাহলে কী পাপারাজ্জিদের সামনেও মেয়েকে আর আনবেন না আলিয়া? এটাও শোনা গিয়েছে, গোপনীয়তা বজায় রাখার জন্যে পাপারাজ্জিদেরও মেয়ের ছবি ক্লিক করতে না করেছেন আলিয়া। যেমনটা তাঁর ননদ করিনা কাপুর তাঁর ছেলেদের অর্থাৎ তৈমুর এবং জেহ-র ক্ষেত্রে নির্দেশিকা দিয়েছিলেন। আসলে রণবীর কাপুর এবং আলিয়ার সিদ্ধান্তকে যেমন সবাই গুরুত্ব দিয়েছেন।

তেমনই কেউ কেউ বলেছেন, অভিনেতা সইফ আলি খানের জন্যেই হয়তো সন্তানদের ছবি তোলার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন কাপুর পরিবার। সম্পর্কে সইফ আলি খান কাপুরদের জামাই। গত ১৬ জানুয়ারি সইফ-করিনার মুম্বইয়ের বাড়িতে আচমকাই হামলা চালায় একজন দুর্বৃত্ত। হামলায় গুরুতর জখম হয়েছিলেন সইফ আলি খান। তবে তিনি এখন সুস্থ এবং তাঁর হামলাকারীকেও গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই গোপনীয়তা বজায় রাখার জন্যে পাপারাজ্জিদের ছেলেদের ছবি না তোলার অনুরোধ করেছেন সইফ-করিনা। এবার ননদের পথ অনুসরণ করে রাহার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকলেন আলিয়া। সন্তানের নিরাপত্তার স্বার্থে পাপারাজ্জিদেরও রাহিআর ছবি আর ক্লিক না করার অনুরোধ করেছেন আলিয়া-রণবীর। এমনটাই ধারনা তাঁদের একাধিক ভক্তদের।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]