Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Akanksha suicide case: পালানোর ছক কষেছিলেন! বিমানবন্দর থেকে গ্রেপ্তার আকাঙ্ক্ষার প্রেমিক সমর সিং

তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সমর বিদেশে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ মার্চ বারাণসীর এক হোটেল কক্ষ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা ডুবের। তাঁর আকস্মিক মৃত্যুতে রীতিমতো জবুথবু গোটা দেশ। অথচ মৃত্যুর কয়েক ঘন্টা আগেই তিনি ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করে ছিলেন অভিনেত্রী, কিন্তু এরপরেই তাঁর রহস্যজনক মৃত্যু রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে পুলিশদেরও। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিনেত্রীর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী, তাঁর পেটে অজানা তরলের খোঁজ কিংবা তাঁর কব্জিতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে অভিনেত্রী মৃত্যুর আগে কোনও অ্যালকোহল পান করেননি। এছাড়া সেদিন সিসিটিভি ফুটেজ থেকে একটি অজানা ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। এরপরেই অভিনেত্রী মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এদিকে আকাঙ্ক্ষার মায়ের অভিযোগের ভিত্তিতে দুজন মিউজিক পরিচালকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করা হয়েছে। সঞ্জয় সিংহ ও তাঁর তাঁর সমর সিংহ। জানা গিয়েছে, ২৫ বছর বয়সী অভিনেত্রী ‘লাইক হুঁ মে নালাইক নাহিন’ ছবির শুটিংয়ের জন্য বারাণসীতে ছিলেন। তাঁর হোটেল রুম থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এতদিন দুই অভিযুক্ত সমর সিং এবং সঞ্জয় সিং পুলিশের নাগালের বাইরে ছিল। তবে পুলিশ বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজে দল গঠন করেছিল। অবশেষে গায়ক সমর সিংকে গাজিয়াবাদ থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সমর সিংয়ের বিরুদ্ধে অভিনেত্রীর মা, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন। এরপর থেকে সে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সমর বিদেশে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ সেকথা জানা মাত্রই, সমস্ত বিমানবন্দরকে জানিয়ে দেয় তাঁর বিষয়ে। অবশেষে গ্রেপ্তার করা হয় সমরকে। অভিনেত্রীর মায়ের কটাক্ষ, আকাঙ্ক্ষাকে ফোন করে সমর সিংয়ের ভাই সঞ্জয় সিং হত্যার হুমকি দিয়েছিলেন, যা অভিনেত্রী নিজেই মাকে জানিয়েছিলেন। অভিনেত্রী আত্মহত্যার কয়েক ঘন্টা আগে, আইজি-তে লাইভে গিয়েছিলেন, সেখানে অস্বস্তিকরভাবে তাঁকে কাঁদতে দেখা যায়। পবন সিংয়ের সঙ্গে তাঁর মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পরে অভিনেত্রী আত্মহত্যা করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00