Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ অজয় অভিনীত দৃশ্যম-২য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অজয় দেবগণ। গত ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত ফিল্ম দৃশ্যম ২ (Drishyam 2) । ২০১৫ সালে অজয় দেবগণ অভিনীত ক্রাইম থ্রিলার দৃশ্যমের সিকুয়েন্সেই নির্মিত এই ছবি। এবং মুক্তির পর থেকে প্রথম ১ সপ্তাহে ছবিটি শুধুমাত্র ভারতেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। শুক্রবার ছবিটির নির্মাতাদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ছবিটির প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিয়োর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দৃশ্যম ২য়ের প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিয়োর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে  দৃশ্যম ২ ছবিটি মুক্তির পর থেকে অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত প্রথম সপ্তাহে এই ছবিটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হওয়ার পাশপাশি ওপেনার হিসেবে মুক্তির পর প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকা আয়ের ক্লাবে প্রবেশ করেছে। জানা গিয়েছে গত শুক্রবার মুক্তির প্রথম দিন ছবিটি প্রায় ১৫ কোটি ৩৮ লক্ষ টাকা আয় করে। এরপর সপ্তাহান্তে শনিবার প্রায় ২১ কোটি ৫৯ লক্ষ টাকা এবং রবিবার ২৭ কোটি ১৭ লক্ষ টাকা আয় করেছে। এরপর সোমবার যথাক্রমে প্রায় ১১.৮৭ কোটি টাকা মঙ্গলবার প্রায় ১০.৪৮ টাকা বুধবার প্রায় ৯.৫৫ কোটি টাকা এবং বৃহস্পতিবার প্রায় ৮.৬২ কোটি টাকা দৃশ্যম ২য়ের ঝুলিতে আসে। সপ্তাহ শেষে মোট প্রায় ১০৪ কোটি ৬৬ লক্ষ টাকা আয় করেছে অজয় দেবগণ অভিনীত ছবি দৃশ্যম ২।

উল্লেখ্য দৃশ্যম ২ ছবিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী শ্রিয়া শরণ, অভিনেত্রী টাব্বু, অভিনেতা রজত কাপুর, অভিনেত্রী ঈশিতা দত্ত এবং অভিনেতা অক্ষয় খান্না। এটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষাণ কুমার। এবং ছবিটি উপস্থাপনা করেছেন ভিয়াকম স্টুডিয়ো, টি সিরিজ, প্যানোরামা স্টুডিয়ো।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00