Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আক্রান্ত থালাইভা কন্যা ঐশ্বর্যা

ধনুষের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন রজনীকান্তের বড় মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা আক্রান্ত থালাইভা কন্যা ঐশ্বর্যা। ধনুষের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন রজনীকান্তের বড় মেয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন সমস্ত সাবধানতা মেনে থেকেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি তাই সকলকে তিনি অনুরোধ করে লিখেছেন-‘মাস্ক পরুন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন’। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন ঐশ্বর্যা। হাসপাতালের বেডে শুয়ে সেই ছবি তুলে পোস্ট করেছেন তিনি। হাতে নল গাঁথা রয়েছে তাঁর।  চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। 

গত মাসেই ধনুষের সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানান ঐশ্বর্যা। মেয়ের ঘর ভাঙার এই সিদ্ধান্তে রীতিমত ভেঙে পড়েছেন রজনীকান্ত। বারবার চেষ্টা চালিয়ে গিয়েছেন যাতে মেয়ের সংসার আবার জোড়া লাগানো যায়। তবে সেপ্রসঙ্গে জানা গিয়েছিল যে ধনুষ নাকি একেবারেই আগ্রহী নয় এই ব্যাপারে। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00