Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণি রত্নমের হাত ধরে কামব্যাক করছেন ঐশ্বর্য

মণি রত্নমের হাত ধরে ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডে মণি রত্নমের হাত ধরে যে ছবিই ঐশ্বর্য করেছেন তাতেই নতুনভাবে তাঁকে আবিষ্কার করেছেন দর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণি রত্নমের হাত ধরে ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডে মণি রত্নমের হাত ধরে যে ছবিই ঐশ্বর্য করেছেন তাতেই নতুনভাবে তাঁকে আবিষ্কার করেছেন দর্শক। এবারেও তার ব্যাতিক্রম হবে না তা বোঝা যাচ্ছে। মণি রত্নমের হাত ধরে তাই তাঁর তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’তে দ্বৈত ভূমিকায় ফিরছেন ঐশ্বর্য। ইতিমধ্যেই নিজের আগামী ছবিতে তাঁর ফার্স্ট লুক ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ঐশ্বর্য। 

এই ছবির প্রধান চরিত্রের নাম নন্দিনী। এছাড়াও রয়েছে মন্দাকিনী নামের আরও একটি । নন্দিনী ও মন্দাকিনী মা ও মেয়ে এবং এই দুই চরিত্রেই অভিনয় করতে চলেছে ঐশ্বর্য। ছবির একটি বড় অংশের শুটিং হয়েছে থাইল্যান্ড, পুদুচেরি, হায়দরাবাদ ও মধ্যপ্রদেশে। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি হইয়েছে এই ছবি। দুতি অংশে নির্মিত হয়েছে ছবিটি। ঐশ্বর্যের পোস্টে ইঙ্গিত মিলছে যে চলতি বছরে সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবির প্রথম অংশ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00