Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এজেন্ট ‘বিক্রম’ এবার ‘Amul India’ এর বিপণনে, সাফল্যেই চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩ দিনেই ১৫০ কোটি পেরিয়েছে, কমল হাসানের কামব্যাক তামিল চলচ্চিত্র ‘বিক্রম’ (Vikram)। বক্সঅফিসে দারুণ সফল হয়েছে এই ছবিটি। মুক্তির আগেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুমুল ছিল। সেটাই এই ছবি মুক্তির পর দর্শকরা দেখালেন। অ্যাকশন-বিনোদনে ভরা এই ছবিটি সিনেমাপ্রেমীদের দ্বারা দারুণ প্রশংসিত হয়েছে এবং বক্সঅফিসেও অত্যন্ত ভাল পারফর্ম করেছে এই ছবি। যদিও এখন মানুষ দক্ষিণী ছবি নিয়ে খুব প্রত্যাশিত। দক্ষিণী ছবি মানেই, তা হিট। এটাই এখন ক্রেজ। এর প্রমাণ দিয়েছে, আল্লু অর্জুন অভিনীত পুষ্পা, কেজিএফ চ্যাপ্টার ২।

এই ছবিগুলি ইতিমধ্যেই হাজার কোটি টাকার ব্যবসা ছাড়িয়েছে। এবার বিক্রম-এর পালা।সমালোচকদের দ্বারা এই ছবি দারুণ প্রশংসিত হয়েছে। তাইতো, সম্প্রতি, জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড, ‘আমূল ইন্ডিয়া’ তাঁদের ব্র্যান্ডের সাম্প্রতিকতম একটি বিজ্ঞাপন পোস্টে বিক্রমের একটি অ্যানিমিনেটেড ছবি তৈরি করে কমল হাসানকে শুভেচ্ছা জানালেন, তাঁর কামব্যাক ছবির সাফল্যের জন্যে। এই ছবিতে ফুটে উঠল, সিনেমার কমল হাসানের চরিত্র, এজেন্ট বিক্রম এক হাতে রাইফেল এবং অন্য হাতে টোস্টেড মাখন, আর তিনি আছেন যুদ্ধক্ষেত্রের পটভূমিতে। ইনস্টাগ্রামে এই পোস্টটি শেয়ার করে তাঁরা লিখেছেন, “আমুল টপিকাল: কমল হাসানের কামব্যাক একেবারে ব্লকবাস্টার হিট!” আর ছবির মধ্যে লেখা ‘VIKRAMUL!’ একজন ব্যক্তি আমূল ইন্ডিয়ার এই পোস্টে মন্তব্য করে বলেছেন, “আমূল: ভারতের একটি স্বাদ। কমল: ভারতের অনন্য অভিনেতা।” অন্য একজন ভক্ত ছবিটির পরিচালক লোকেশ কানারাজকেও ট্যাগ করে লিখেছেন,”ওয়াও স্যার অভিনেতার প্রত্যাবর্তনই ছবি টিকে হিট করে তুলেছে।

সর্বজনীন নায়ক কমল হাসান স্যারকে শুভেচ্ছা।” বিক্রম, একটি তামিল ছবি হলেও, তেলেগু, হিন্দি এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বিক্রমের সিক্যুয়েল এই ছবি। কমল এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন, সেটা ১৯৮৬ সালের ছবিতেও ওই ছবিতে একই চরিত্রে অভিনয় করেছিলেন। ব্ল্যাক স্কোয়াডের প্রাক্তন এজেন্ট বিক্রম হিসাবে ফিরে এসেছেন কমল। এই ছবিতে রয়েছেন অভিনেতা বিজয় সেতুপতিও, যিনি একজন ড্রাগ কিংপিনের ভূমিকায় রয়েছেন। এই ছবিতে কমলের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিক্রম শিবানী নারায়ণ, কালিদাস জয়রাম, নারায়ণ, অ্যান্টনি ভার্গিস এবং অর্জুন দাস সহ অন্যান্যরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00