Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিন দিন বয়স যেন বাড়ছে না কমছে, ৩৫-তম জন্মদিনে খুশির মেজাজে ঊষসী

ঊষসী রায়, ডিজাইনার অভিষেক রায়, সোনালী চৌধুরী- সহ আরও অনেকে। যদিও প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যেন তাঁর দিন দিন বাড়ছে না, বরং কমছে। ক্যালেন্ডারের বছরগুলিকে যেন তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। একজন দক্ষ অভিনেত্রী তো বটেই, পাশাপাশি তিনি পড়াশোনাতেও তুখোড়। বছর দুয়েক আগেই শেষ করেছেন তাঁর পিএইচডি ডিগ্রি। তিনি এখন ডক্টরেট উপাধিরারী। যাই হোক, তিনি মুলত টলিউডের ছোটপর্দার একজন অত্যন্ত পরিচিত মুখ। পজিটিভ চরিত্র হোক বা নেগেটিভ চরিত্র, সবেতেই তাঁর দাপুটে অভিনয় মুগ্ধ করে দর্শকদের। তবে তাঁর বেশি পরিচিতি ‘জুন আন্টি’র ভূমিকায়। যিনি একেবারে শেষ করে দিয়েছিলেন শ্রীময়ীর জীবন। বলা চলে, নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অন্যতম প্রাণভ্রমরা ছিলেন তিনি। জুন আন্টি লুকে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর কিছু ছবি আজও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কথা হচ্ছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঊষসী চক্রবর্তী কে নিয়ে।

‘জুন আন্টি’-এর চরিত্রের খাতিরে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ৩৫ বছরে পদার্পণ করলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। হ্যাঁ, আজ তাঁর জন্মদিন। বেশ ধুমধাম করেই পালন করছেন দিনটি। ১৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই জন্মদিনের উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর৷ এদিন অভিনেত্রীর আবাসনের ছাদেই বসেছিল জন্মদিনের আসর। কাছের বন্ধুরা ছাড়াও এসেছিলেন বেশ কিছু ইন্ডাস্ট্রির বন্ধু। ঊষসী রায়, ডিজাইনার অভিষেক রায়, সোনালী চৌধুরী- সহ আরও অনেকে। যদিও প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও লাইভ করেন। তবে এবার ঊষসীর আবাসনের ছাদেই বসেছিল জন্মদিনের আসর।

জন্মদিন প্রসঙ্গে অভিনেত্রী বলেন,”কাপ, বই, গাছ— এমন অনেক ভাল ভাল উপহার পেয়েছি৷ ৩৫-এর পর থেকে এখন আমার বয়স কমতির দিকে৷ আমি মনে করি, মনের বয়স না বাড়লেই হল।” যদিও সকাল সকালই জন্মদিনের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে একটি নীল গাউনে মোহময়ী দেখাচ্ছিল। জন্মদিনের পার্টিতে খাবারে ছিল বিশেষ আয়োজন, হার্ব রাইস, চিকেন, বার-বি-কিউ ফিশ সব মিলিয়ে জমে উঠেছিল জন্মদিনের রাত। মাঝ রাতেই কেক কেটে জন্মদিন পালন করেন অভিনেত্রী৷ আপাতত অনেক দিন ছোট পর্দা থেকে দূরে রয়েছেন ঊষসী৷ কয়েক দিন আগেই শেষ করেছেন ওয়েব সিরিজের শুটিং। আবার সিরিয়ালে ফিরতে চান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00