‘নিম ফুলের মধু’-র শুটিং শেষ হতেই প্রকাশ্যে নতুন ধারাবাহিকের প্রোমো, জুটিতে রুবেল-মোহনা

'তুই আমার হিরো'- তে একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মোহনা মাইতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যিই হল! শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’, গতকাল হয়ে গিয়েছে শেষ শুটিং। আর ‘নিম ফুলের মধু’ শেষ হতে না হতেই এবার নতুন ধারাবাহিকের হিরো হয়ে সামনে এলেন রুবেল দাস। বিয়ের পরেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন রুবেল। শনিবার প্রকাশ্যে এল জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’-এর প্রোমো। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন রুবেল এবং মোহনা মাইতি। আর এই ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ, যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেরও পরিচালক ছিলেন। অনেকদিন ধরেই জল্পনা ছিল যে, শেষ হচ্ছে নিম ফুলের মধু।

এমনকী ‘তুই আমার হিরো’-এর নায়কও যে রুবেল দাস হচ্ছেন, সেটাও গুঞ্জন ছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান! ‘তুই আমার হিরো’- তে একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মোহনা মাইতি। একেবারে টাটকা নতুন জুটি। নিম ফুলের মধু ধারাবাহিকের শেষ হওয়ার খবর শুনেই ভেঙে পড়েছিলেন ভক্তরা। কিন্তু নতুন ধারাবাহিকের প্রোমো রিলিজ হতেই সেই ঘায়ে মলম পড়ল।

 

প্রোমোতে দেখা যাচ্ছে, রুবেল হল পর্দার নায়ক। জন্মদিনেও সে শ্যুটিংয়ে ব্যস্ত। নায়িকার সঙ্গে গানের নাচের শ্যুটিং করছেন। আর ওদিকে বাড়িতে পায়েস রান্না করেছেন তাঁর স্ত্রী। যার নাম আর্শি। সে স্বামীকে পায়েস খাইয়েই ছাড়বেন। বাড়ির অনেকের আপত্তি সত্ত্বেও, স্বামীর জন্য পায়েস তৈরি করে সে শ্যুটিং ফ্লোরে পৌঁছে যায়। সেখানে সবাই তাঁকে ঢুকতে বাধা দিলে তিনি পরিচয় করিয়ে দেন তিনি নায়কের স্ত্রী, এরপর মোহনা ভিতরে ঢুকে যান। এক্কেবারে শ্যুটিংয়ে পৌঁছে শ্যুটিংরত রুবেলের মুখের সামনে তুলে ধরেন পায়েস। তাতে বেশ বিরক্তই হয়ে যান রুবেল। এবং নায়িকা বাঁধা দিলে তিনি বলেন, ইনি তোমার হিরো হতে পারে, কিন্তু বাস্তবে আমার হিরো। কিন্তু মোহনাও নাছোড়বান্দা, সে স্বামীকে পায়েস না খাইয়ে কিছুতেই শুটিংফ্লোর ছাড়বে না। এবার তিনি পরিচালকের চেয়ার দখল করে বসে বলে ওঠেন, যতক্ষণ না রুবেল তাঁর পায়েস খাবেন, ততক্ষণ শ্যুটিং বন্ধ। ব্যাস এখানেই শেষ প্রোমো। বোঝাই যাচ্ছে, সাধারণ মেয়ের সঙ্গে পর্দার নায়কের প্রেম কীভাবে হবে, সেটাই গল্পের মূল উপজীব্য। ধারাবাহিকের নাম ‘তুই আমার হিরো’। যা শুরু হচ্ছে আগামী ১০ মার্চ থেকে। প্রতিদিন সন্ধ্যে ৬টা সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]