Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আটঘন্টা ধরে অস্ত্রোপচার, এখন কেমন আছেন ঐন্দ্রিলাল মা শিখা শর্মা

গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর মায়ের। ব্লাড ক্যন্সার ধরা পড়ে তাঁর। কথা ছিল, মায়ের চিকিৎসায় সবসময় পাশে থাকবেন ঐন্দ্রিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর ২০ নভেম্বর প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুতে আজও শোকাহত গোটা বাংলা। ২ বার ক্যান্সারকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরছিলেন অভিনেত্রী, ফের অভিনয়েও মন দেন তিনি। ফুসফুস ক্যান্সারের হাত থেকে মুক্তি পেয়েই জোরকদমে অভিনয় শুরু করেছিলেন তিনি। কিন্তু ভগবান বোধহয় অন্যকিছুই চেয়েছিলেন। গত ১ নভেম্বর আচমকাই ব্রেক স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। এরপর ২০ দিন মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই করে অবশেষে মারা যান ঐন্দ্রিলা। তিনি অভিনয়ের থেকেও ব্যক্তিগত জীবনে বেশি চর্চিত ছিলেন। অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে ঐন্দ্রিলার প্রেমের সংজ্ঞা অমর হয়ে থাকবে। যাই হোক, ইতিমধ্যেই শোক কাটিয়ে অভিনয়ে ফিরেছেন সব্যসাচী। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘ঠাকুর রামপ্রসাদ’-এ অভিনয় করছেন তিনি। অন্যদিকে দিন কয়েক আগেই, ঐন্দ্রিলার মা জানিয়েছেন তিনিও ক্যান্সারে আক্রান্ত।

বিয়ের আগে একবার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। সন্তানদের জন্মের পরেও দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। এবং ঐন্দ্রিলার মৃত্যুর কয়েকদিন আগেই তৃতীয়বার মারণ রোগ বাসা বাঁধে তাঁর শরীরে। গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর মায়ের। ব্লাড ক্যন্সার ধরা পড়ে তাঁর। কথা ছিল, মায়ের চিকিৎসায় সবসময় পাশে থাকবেন ঐন্দ্রিলা। কিন্তু কথা আর কোথায় রাখতে পারলেন, তার আগেই চলে গেলেন সকলকে ছেড়ে। তবে আট ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়েছে অভিনেত্রীর মায়ের। অস্ত্রোপচারের দিন উপস্থিত ছিলেন সব্যসাচীও। মেয়ের উপর অভিমানের সুর শিখা দেবী কথায়।

তিনি বলেন, “মারাত্মক যন্ত্রণার মধ্যে আছি। ২৬ জানুয়ারি সেলাই কাটা হবে। সে দিনই খোলা হবে ক্যাথিটার। তার পর থেকেই শুরু হবে কেমো। মিষ্টির (ঐন্দ্রিলার ডাকনাম) দুই সন্তানকে নিয়ে মিষ্টির ফ্ল্যাটে রয়েছি।” ৩০ ডিসেম্বর অপারেশনের কথা ছিল অভিনেত্রীর মায়ের। তবে তার দিন কয়েক আগেই ঐন্দ্রিলার মৃত্যুর জন্যে মানসিকভাবে অস্ত্রোপচারের জন্যে তৈরি ছিলেন না তিনি। তাই বছর শুরুতেই বিশাল বড় ঝক্কি কাটিয়ে উঠলেন তিনি। অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথম বার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার পর ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তাঁর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00