Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওটিটিতে বিনিয়োগ যশরাজের

নতুন ভাবে পথ চলা শুরু হল ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্টে’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বৃহত্তম প্রযোজনা হাউস যশরাজ ফিল্মস। এবার ওটিটিতে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করেছেন আদিত্য চোপড়া। নতুন ভাবে পথ চলা শুরু হল ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্টে’র।

তবে শুধু যশরাজই নয়, ওটিটি কনটেন্টকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’ও। জানা গিয়েছে, আদিত্য চোপড়া ভারতে ডিজিটাল সামগ্রী উৎপাদনের মান বাড়াতে অবদান রাখতে চান। তাই ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে আসতে চলেছে যশরাজের ধামাকা।

সারা বিশ্বের দর্শকের কাছে উচ্চ মানের কাজ পৌঁছে দিতে বদ্ধপরিকর যশরাজের ওটিটি প্ল্যাটফর্ম। তাদের ছবিতে উন্নত মানের কারিগরির প্রয়োগও করতে চায় ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’। প্রায় বছর দুয়েকের চিন্তাভাবনার পর ওটিটি প্ল্যাটফর্ম সামনে এনেছেন আদিত্য চোপড়া। বেশ কিছু ভাল ছবিও রয়েছে যশরাজের ওটিটি ঝুলিতে।

সম্প্রতি বান্টি অউর বাবলি ২’, ‘পৃথ্বীরাজ’, ‘জয়েশভাই জোরদার’, ‘শামসেরা’র মত ছবিগুলি মুক্তি পাচ্ছে ওটিটিতে। তবে আগামী সবকটি ছবিরই ওটিটি রিলিজের সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00