‘পেট দেখা যাচ্ছে এমন পোশাক কেন পরেন?’, বিকিনি পরা নিয়ে নীতিপুলিশি, পাল্টা জবাব তন্বীর

তবে অনেক সময়ই দর্শকের মন্তব্য এড়িয়ে যান অভিনেত্রীরা। কিন্তু এবারটা চুপ থাকলেন না তন্বী। উগরে দিলেন জমে থাকা বিরক্তি। বর্তমানে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড নায়িকাদের বিকিনি লুক দেখে নেটপাড়ায় যতটা প্রশংসার ঝড় ওঠে, ঠিক ততটাই কটাক্ষের ধুম ওঠে টলিউড নায়িকার বিকিনি লুক নিয়ে। বর্তমানে বিকিনি টলিউড নায়িকারাও পরছেন। তেমনভাবেই বানাচ্ছেন নিজেদের ফিগার। তাই কোনভাবেই তাঁদের বিকিনি লুক নিয়ে কটাক্ষ করা উচিত নয়! দিন কয়েক আগে রিলিজ হয়েছে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের ‘রক্তবীজ 2’-এর টিজার। যেখানে নীল রঙা বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি ঝলক নেটপাড়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়ে ছিল। অভিনেত্রী চাবুক চেহারায় একেবারে মানানসই। তবে এ নিয়ে কেউ ভাল মন্তব্য করেছেন আবার কেউ মিমির বিকিনি লুক নিয়ে নানারকম কটাক্ষ করছেন। তবে শুধু মিমি নন, বাঙালি নায়িকাদের বিকিনি লুকে দেখলেই নেটপাড়ায় সমালোচনার ধুম ওঠে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী মিশমি দাস থেকে তন্বী লাহা রায়-সহ অনেক বাঙালি তন্বী অভিনেত্রীরা।

গত বছর গোয়ার বিচে গিয়ে মিশমির বিকিনি লুক নিয়ে তীব্র কটাক্ষের সৃষ্টি হয়েছিল। আসলে চেহারায় মিশমি খুবই রোগা, সেই কারণে বিকিনিতে তাঁকে দেখে রুগ্ন বলে আক্রমণ করেছিল নীতিপুলিশরা। সম্প্রতি সমুদ্র সৈকতে লাল বিকিনি পরে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী তন্বী। রাজদীপের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আলোচনায় ছিলেন তন্বী। তবে সব হতাশা কাটিয়ে সম্প্রতি বিদেশ জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন তন্বী। সেখান থেকে নানারকমের রসময়ী ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেটাই শিরোনামে।

কারণ সেই ছবিগুলির কমেন্টবক্সে শুধু বডি শেমিংয়ের অভিযোগ। অভিনেত্রীর লাল বিকিনা লুকের একটি ছবি দেখে একজন লিখেছেন, ‘উন্মুক্ত বক্ষ বিভাজিকা। পেট দেখা যাচ্ছে কেন এমন পোশাক পরেন?’ তবে অনেক সময়ই দর্শকের মন্তব্য এড়িয়ে যান অভিনেত্রীরা। কিন্তু এবারটা চুপ থাকলেন না তন্বী। উগরে দিলেন জমে থাকা বিরক্তি। বর্তমানে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। বেশকিছু ধারাবাহিকে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবং তাতে প্রশংসিতও হয়েছিলেন তিনি। তবে এবার নিজের পোশাক নিয়ে সমালোচনার জবাবে তন্বী লিখলেন, ‘আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক। মোটা, রোগা নির্বিশেষে সবাই এখানে এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস করছি, সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে কটাক্ষ শুনতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি’।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]