Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সুম্বুল তৌকিরের বাবা, উত্তেজিত অভিনেত্রী পরিবার

আমরা এটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। আমাদের বাবা বহুবছর ধরে আমাদের অনুপ্রেরণা হয়ে আসছেন। সানিয়া এবং আমি তাঁর জন্য খুব খুশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলাতেই মা-বাবার তালাক হয়ে যায়, আর দুই মেয়েকে একেবারে মায়ের মতো করেই মানুষ করেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী সুম্বুল তৌকিরের বাবা। দুই মেয়েই এখন প্রতিষ্ঠিত। বিনোদন জগতেও এখন যথেষ্ট পরিচিত নাম সুম্বুলের। একবার অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, প্রথমবার ঋতুস্রাব হওয়ার সময় তাঁদের বাবাই যত্ন করেছেন, গরম জল করে দিতেন, যে সময়টা সকল মেয়েদের কাছে মায়ের টাকা জরুরি, সেই সময়টা তাঁদের বাবা মায়ের মতো যত্ন করেছিলেন। মেয়েদের যত্নে কোনো ঘাটতি হতে দেননি। সুতরাং সুম্বুলের কাছে তাঁর বাবাই মা-বাবা দুজনার ভূমিকা পালন করেছেন। এবার বাবার জীবনে সুখ ফেরাতে বাবার বিয়ে দিতে চলেছেন অভিনেত্রী।

বিগবস 16- প্রতিযোগী সুম্বুল তৌকিরের বাবা আবারও বিয়ে করছেন। অভিনেতা এবং তাঁর বোন দুজনাই বাবাকে আবারও বিয়ে করতে রাজি করান। ইটাইমসের মতে, সুম্বলের বাবা তৌকির বিয়ে করবেন নীলফারকে, তিনিও একজন তালাকপ্রাপ্তা, মেয়ে আছে।

বাবার বিয়ের কথা বলতে গিয়ে, সুম্বুল ইটাইমসকে বলেছেন, “আমরা খুব খুশি এবং আমাদের পরিবারে তাঁদের স্বাগত জানাতে পেরে উন্মুখ। তিনি আমাদের বাবার স্ত্রীর হিসেবে এবং আমাদের আরও একজন বোনও হিসেবে তাঁরা আমাদের পরিবারে যোগ দেবে। আমরা এটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। আমাদের বাবা বহুবছর ধরে আমাদের অনুপ্রেরণা হয়ে আসছেন। সানিয়া এবং আমি তাঁর জন্য খুব খুশি। আমাদের বড় বাবা ইকবাল হুসেন খান এই বিয়েতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।” এদিকে, সুম্বুল এখন তাঁর মিউজিক ভিডিওর জন্য প্রস্তুত, যেখানে তিনি বোন সানিয়ার সঙ্গে জুটি বাঁধবেন। গানটি তিনি এবং সানিয়া গেয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00