Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল-মৃত্যু অভিনেত্রী সোনালি ফোগাটের

গতকাল রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই স্বনামধন্য অভিনেত্রী তথা রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর বয়স।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় একের পর এক শোকের বার্তা। প্রয়াত হলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট (Sonali Phogat)। আজ মঙ্গলবার, অর্থাৎ ২৩ আগস্ট তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করার কথা জানানো হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, কিছুদিন আগেই সোনালি তাঁর কর্মীদের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন। আর সেখান থেকে আর ফিরতে পারলেন না তিনি, গোয়ায় থাকাকালীনই মৃত্যু হয়েছে তাঁর। গতকাল রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই স্বনামধন্য অভিনেত্রী তথা রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর বয়স। শোনা গিয়েছে, তিনি গতকালই তাঁর কর্মীদের কাছে, তাঁর শারীরিক অস্বস্তির কথা জানিয়েছিলেন। এমনকি জানা যায়, গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভাল ছিল না, সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী তথা রাজনীতিবিদ। বর্তমানে সোনালির মৃত্যুর ময়নাতদন্ত করা হচ্ছে।

পাশাপাশি পুলিশ বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সোনালি ফোগাটের বাবা-মা হরিয়ানার ভুথান গ্রাম থেকে গোয়ায় পৌঁছেছেন। সোনালি ফোগাটকে শেষবার দেখা গিয়েছিল বিগ বস 14-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে এসেছিলেন, এই জনপ্রিয় শোতে। সেখান থেকেই তিনি তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অভিনেত্রীর একটি কন্যা সন্তানও রয়েছে। পরিবারে, বাবা-মা, কন্যাকে সবাইকে ফেলেই চিরকালের জন্যে পরলোক গমন করলেন অভিনেত্রী। তাঁর অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতি মহলও। অভিনেত্রীর পাশাপাশি সোনালি ফোগাট ছিলেন একজন বিজেপি নেত্রী ছিলেন। তিনি ২০১৯ হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। তিনি কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি সম্প্রতি কংগ্রেস দল থেকে বিজেপিতে চলে এসেছিলেন। এছাড়াও সোনালি টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন।

২০১৬ সালে টিভি সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে’ ধারাবাহিকে বানি আম্মা অভিনয়ের মাধ্যমে অভিযোগ জগতে আত্মপ্রকাশ করেন সোনাল ফোগাট। তারপর তিনি একটি হরিয়ানভি চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল একটি ওয়েব সিরিজ, দ্য স্টোরি অফ বদমাশগড় (২০১৯) এ। ২০১৬ সালের ডিসেম্বরে, তাঁর স্বামী সঞ্জয় ফোগাট মারা যায়। তাঁর স্বামী নিজের খামারবাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর কন্যার নাম যশোধরা ফোগাট। এটুকু মেয়ে এই বয়সেই বাবা-মা দুজনকেই হারিয়ে অনাথ হয়ে গেল।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00