Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ের লিগামেন্ট ছিঁড়ে চরম আহত অভিনেত্রী পুজা হেগড়ে

এদিন অভিনেত্রী নিজেই তাঁর ব্যান্ডেজ সহ আহত পায়ের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, "লিগামেন্ট ক্ষত।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এবং দক্ষিণী লড়াইয়ে তটস্থ গোটা দেশবাসী। এক একটি দক্ষিণী ছবির সাফল্যে গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন একাধিক দক্ষিণী সুপারস্টার অভিনেতা এবং অভিনেত্রীরা। তবে বলিউড-দক্ষিণের ঠান্ডা লড়াইয়ের মাঝেই বলিউড-দক্ষিণের একাধিক তারকারা তাঁদের সাম্রাজ্য নিজেদের ইন্ডাস্ট্রি থেকে প্রসার ঘটিয়ে বলিউড-দক্ষিণে বিস্তার করেছে। সেই সুবাদে হিন্দি চলচ্চিত্র জগতেও নিজেদের জায়গা বেশ ভালমতোই পাকিয়ে নিয়েছেন একাধিক দক্ষিণী তারকা। যাঁদের মধ্যে অন্যতম দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde)। খুব শীঘ্রই তাঁকে সলমন খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তবে সম্প্রতি অভিনেত্রীর শারীরিক অবস্থা মোটেও ভালো নয়।

জানা গিয়েছে, “রাধে শ্যাম” অভিনেত্রীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আর অভিনেত্রী নিজেই এই কথা জানিয়েছেন। আসলে এখন সোশ্যাল মিডিয়ার দাপটে সেলিব্রিটিদের ঘরের খবর জানতেও আমাদের বেশি সময় লাগেনা। এদিন অভিনেত্রী নিজেই তাঁর ব্যান্ডেজ সহ আহত পায়ের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “লিগামেন্ট ক্ষত।” ব্যস, এখন বিশ্রামে থাকবেন নায়িকা। সম্প্রতি, পূজা হেগড়ে তাঁর বলিউড ডেবিউ ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর সেটে সলমন খান এবং ভেঙ্কটেশ দাগ্গুবাতির উপস্থিতিতে নিজের ৩২ তম জন্মদিন উদযাপন করেছেন।

সেই ভিডিওটিও ঝড়ের বেগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে কী ভাবে নায়িকা পায়ে চোট পেলেন তা জানান নি তিনি। সলমনের সঙ্গে ছবি ছাড়াও পূজা হেগড়ের মহেশ বাবুর সঙ্গে আরও একটি ছবিতে জুটিবদ্ধ হবেন বলে জানা গিয়েছে। এই মুভির টেকনিক্যাল ক্রু হিসেবে রয়েছেন, নবীন নুলি এডিটিং বিভাগের প্রধান হয়ে, এবং এস থামান SSMB28-এর মিউজিক কম্পোজার হিসেবে রয়েছেন। এছাড়াও লাইগার অভিনেতা বিজয় দেবেরকোন্ডা অভিনীত জন গণ মন-ছবিতেও নায়িকার চরিত্রে অভিনয় করবেন পুজা। পাশাপাশি, পূজা হেগড়ে রণবীর সিং-এর নেতৃত্বে হিন্দি নাটক সার্কাসেও রয়েছেন৷ তবে এখন পায়ের আঘাতের কারণে, অভিনেত্রীর এখন টোটাল কাজ বন্ধ। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সকল ভক্তরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00