Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গো-ফার্স্ট’ বিমানসংস্থার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ অভিনেতা সতীশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik) বুধবার টুইটারে একটি দীর্ঘ নোট পোস্ট করে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তাঁর অভিযোগ, বেসরকারী বিমান সংস্থা ‘গো ফার্স্ট’ (Go-First) যাত্রীদের কাছ থেকে অর্থ উপার্জনের একটি সন্দেহজনক উপায় ব্যবহার করছে। প্রবীণ অভিনেতা সাম্প্রতিক নিজের সঙ্গে হওয়া একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানালেন, ওই বিমান সংস্থার কাছে তিনি একটি নির্দিষ্ট আসনের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করেছিলেন। কিন্তু ওই এয়ার সংস্থা সেই আসনটি অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। তবে তিনি সেই এয়ারলাইনের বিরুদ্ধে অভিযোগ করলে, তাঁরা তাঁকে আশ্বাস দিয়েছেন যে, শীঘ্রই তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। সতীশ বুধবার সকালে মুম্বাই থেকে দেরাদুন যাওয়ার জন্যে গো ফার্স্ট ফ্লাইটে একটি মাঝারি আসনের জন্য প্রায় ২৫০০০ টাকা দিয়ে বুকিং করেছিলেন, কিন্তু তাঁর সেই আসনটি অন্য কারও কাছে বিক্রি করা হয়েছে।

অভিনেতা একটি দীর্ঘ টুইটার থ্রেডে লিখেছেন, “এটা খুবই দুঃখজনক যে গো-ফার্স্ট এয়ারলাইন সংস্থা যাত্রীদের কাছ থেকে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের জন্য সন্দেহজনক উপায় ব্যবহার করছেন। আমি বিমানের প্রথম সারিতে দুটি আসন বুক করেছিলাম৷ কিন্তু আফসোস তাঁরা আমার বুকিংয়ের অর্থ নিয়ে মাঝখানের আসনটি অন্য যাত্রীর কাছে বিক্রি করে দিয়েছেন। ফ্লাইট ক্রু সদস্যরা আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন এবং ক্ষমাপ্রার্থীও ছিলেন। এমনকী গো ফার্স্টের মিঃ জুবিন অন্য যাত্রীকে বলে তাঁর বিমানের আসনটি পুনরায় ফেরত আনার চেষ্টা করেছিলেন, এবং তাঁকে বলেছিলেন যে, তিনি তাঁকে পরবর্তী ফ্লাইটে অ্যাডজাস্ট করে দেবেন কিন্তু সেই যাত্রী অনড় ছিলেন।” নিজেদের প্রতিষ্ঠানের এই ভুল দেখে ক্ষুব্ধ জুবিন ও এয়ার হোস্টেসরা। এমনকী জুবিন অভিনেতাকে আশ্বাস দিয়েছেন যে, অফিসকে জানিয়ে তিনি অভিনেতাকে ওই সিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কিন্তু সম্ভবত, এটি হওয়ার নয়। অভিনেতা এখন ওই এয়ারলাইনের বিরুদ্ধে যাত্রীদের হয়রানির অভিযোগ করেন এবং তাঁদের অনুশীলন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, এটি সম্পূর্ণ একজন যাত্রীকে হয়রানি করে অতিরিক্ত টাকা কামানোর উপায় ছাড়া কিছুই নয়।

এদিকে গো ফার্স্ট এয়ারলাইন সংস্থা বুধবার বিকেলে অভিনেতার এই ধরনের থ্রেডে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “প্রিয় সতীশ, আমাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আপনি শীঘ্রই আমাদের অফিস থেকে ইতিবাচকভাবে কিছু শুনতে পাবেন।” অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মীরা। তবে এই প্রথমবার নয়, পূর্বে গো-ফার্স্ট নামে এই পরিচিত এয়ারলাইনটি, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং দ্বারাও সমালোচিত হয়েছিল, তাঁদের একটি ফ্লাইটে একজন এয়ার হোস্টেস একজন যাত্রীর সঙ্গে অভদ্র আচরণ করার একটি ভিডিও করেছিলেন অভিনেত্রী৷ পোস্টটি ভাইরাল হওয়ার পর এয়ারলাইন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিলেন

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00