Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থাইরয়েড নয়, স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান, জল্পনায় শিলমোহর

গুরুতর অসুস্থ অভিনেত্রী হিনা খান। স্তন ক্যান্সারে আক্রান্ত, মারণরোগের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী। শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে এ কথা জানালেন হিনা খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ অভিনেত্রী হিনা খান। স্তন ক্যান্সারে আক্রান্ত, মারণরোগের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী। শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে এ কথা জানালেন হিনা খান। দিন কয়েক ধরেই অভিনেত্রীর রোগ নিয়ে জল্পনা চলছিল। গতকালই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একজন ভক্ত পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে, অভিনেত্রী থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। এই মূহুর্তে তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকী কেমোথেরাপির জেরে হিনার মাথার চুলও পড়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে অভিনেত্রীর তরফ থেকে কোনও শিলমোহর মেলেনি। অবশেষে গুঞ্জন শেষ করলেন অভিনেত্রী নিজেই।

৩৬ বছর বয়সী অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। গোপনীয়তার জন্য তিনি অনুরোধ করেছেন এবং ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি তার পরিবারের সঙ্গে এই চ্যালেঞ্জটি কাটিয়ে উঠবেন। হিনা খান তার স্তন ক্যান্সার নির্ণয়ের বিষয়ে ইনস্টাগ্রামে বিবৃতিতে লিখেছেন, “হ্যালো সবাই, সাম্প্রতিক গুজব মোকাবেলা করার জন্য, আমি সমস্ত হিনাহোলিকদের সঙ্গে, যারা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই। আমি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছি। এই চ্যালেঞ্জিং রোগ নির্ণয় সত্ত্বেও, আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে আমি এই রোগটি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতি বদ্ধ। আমি এর থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত শক্তিশালী।”

তিনি আরও বলেন, “আমি এই সময়ে আপনার সম্মান এবং গোপনীয়তার জন্য অনুরোধ করছি। আমি আপনার ভালবাসা, শক্তি এবং আশীর্বাদের গভীরভাবে প্রশংসা করি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, উপাখ্যান এবং সহায়ক পরামর্শ গুলি বিশ্বকে বোঝাবে। আমি, আমার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে , সর্বশক্তিমানের কৃপায় আমি এই চ্যালেঞ্জটি কাটিয়ে উঠব এবং আপনার প্রার্থনা, আশীর্বাদ এবং ভালবাসা পাঠান।” অঙ্কিতা লোখান্ডে, রোহান মেহরা, আমির আলি, সায়ন্তনী ঘোষ-সহ অভিনেত্রীর একাধিক সহকর্মী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। হিনা খান টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি, হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’-এর মতো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন এবং যথেষ্ট ভক্তের মন জিতেছেন। এছাড়াও তিনি ‘হ্যাকড’ এবং ‘ড্যামেজড 2’ এর মতো একাধিক প্রকল্পগুলির সঙ্গে চলচ্চিত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেছেন।

ঈদে খুশির মেজাজে হিনা, বিয়ের পর স্বামীর জন্যে প্রথম কী রান্না করলেন অভিনেত্রী?

কেমোথেরাপিতে নখের রঙ কালো হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ হিনার

‘গোলাপি বর্ণ ত্বকের জন্যে তাঁরা আমায় নিল না’, বড় ছবির কাজ হারিয়ে আবেগঘন হিনা খান

মারনরোগ ক্যান্সারেও কমেনি মনোবল, হাসপাতাল থেকে এই ছবি শেয়ার করলেন হিনা

‘যা নিয়ে আমার অহংকার ছিল, সেটাই নেই এখন’, কেমোথেরাপিতে ‘আইল্যাশ’ হারালেন হিনা

মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কী সিদ্ধান্ত নিলেন ক্যানসারের আক্রান্ত হিনা

মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে প্রথম সাহসী সিদ্ধান্ত, চুল কেটে ফেললেন হিনা

‘তুমি একজন যোদ্ধা’, স্তন ক্যান্সারে আক্রান্ত হিনাকে কী বার্তা দিলেন সামান্থা?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00