Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২১ বছর পূর্ণ ‘লাগান’ এর, যুক্তরাজ্যে ব্রডওয়ে শোয়ে রূপান্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সবচেয়ে মর্মস্পর্শী চলচ্চিত্রগুলির মধ্যে একটি, আমির খান অভিনীত ‘লাগান’ (Lagaan)। যা আজ মুক্তির ২১ বছর পূর্ণ করেছে। এই ছবিটি সেই সময়ে এতটাই সুপারহিট হয়েছিল যে, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি ক্লাসিক চলচ্চিত্র হিসেবেই রয়ে যাবে লাগান। এছাড়া অস্কারের জন্য মনোনীত তৃতীয় ভারতীয় চলচ্চিত্র থেকে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হওয়া পর্যন্ত, ‘লাগান’ সবসময়ই সিনে দুনিয়ার শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে জানা যাচ্ছে এবার এই ছবির মুকুটে জুড়তে চলেছে আরেকটি পালক। একটি শিল্প সূত্র থেকে জানা গিয়েছে, যে এই ছবিটি খুব শীঘ্রই যুক্তরাজ্যের একটি ব্রডওয়ে শো হিসাবে রূপান্তরিত হবে। তবে, আমির খানের প্রযোজনার পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ‘দ্য ওয়েস্ট এন্ড থিয়েটার’ হল ব্রডওয়ে শো-এর সমতুল্য, যা বিশ্বব্যাপী বড় এবং জনপ্রিয় থিয়েটারগুলির মধ্যে একটি। আর এইখানেই লাগান ছবিটিকে দেখানোর কথা চলছে। মুলত ‘লাগান’ ছবিটি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের শেষ ভিক্টোরিয়ান সময়কালের একটি গল্প। এই ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর এবং প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশন হাউস।

২১ বছর আগে ‘দ্য এভারগ্রিন লাগান’ আজকের দিনেই মুক্তি পেয়েছিল, আর মুক্তির দিন থেকেই এই ছবি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। এছাড়া যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযোজক আমির খান প্রোডাকশনের কাছ থেকে এই ছবিটিতে অধিকারের জন্য অনুরোধ করেছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি এখনও। ধারণা, যুক্তরাজ্যের ব্রডওয়ে থিয়েটারে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের বিজয়ের প্রেক্ষাপটে এই ছবিটি দেখতে, বিদেশি দর্শকরাও আগ্রহী হবে।

লাগান ছবিটি বলে, প্রাক-স্বাধীনতার যুগে একটি ছোট গ্রামের সদস্য, যারা ক্রিকেট খেলায় একদমই পারদর্শী নয়, এমনকী ক্রিকেট সম্পর্কেও তাঁদের কোনও ধারণা নেই। আর তাঁরাই ব্রিটিশ সেনা অফিসারদের বিরুদ্ধে গিয়ে একসময় ক্রিকেট খেলায় জয়ী হবেন। তাঁদের লক্ষ্য ছিল, লাগান অর্থাৎ কৃষি কর বাতিল করা। তাই ব্রিটিশরা তাঁদের শর্ত দিয়েছিলেন যে, ক্রিকেট খেলায় তাঁদের হারাতে পারলে কৃষি কর বাতিল হবে। সেই মতন খেলায় জিতে দেখিয়েছিলেন। আমির ছাড়াও এই ছবিটিতে অভিনয় করেছিলেন গ্রেসি সিং, কুলভূষণ খারবান্দা, রাজেন্দ্র গুপ্ত, রঘুবীর যাদব, রাজেশ বিবেক, প্রদীপ রাওয়াত এবং ব্রিটিশ অভিনেতা রাচেল শেলি এবং পল ব্ল্যাকথর্ন।হকাজের ফ্রন্টে, আমিরের পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’ যেখানে তিনি করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00