Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শত বিতর্কের ঝড়! দেশে নয়, বিদেশের মাটিতে প্রথম মুক্তি পাচ্ছে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’

আদিপুরুষ নিউইয়র্কে ১৩ জুন, ২০২৩-এ মর্যাদাপূর্ণ ট্রিবেকা ফেস্টিভ্যালে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে! সেখানে দেখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু থেকেই একের পর এক বিতর্ক। প্রথমে পোস্টার। তারপর টিজার, আবারও এখন পোস্টার। কিন্তু কোনও কিছুই আটকাতে পারল না প্রভা-কৃতি শ্যাননের আসন্ন ছবি ‘আদিপুরুষ’ কে, দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি। গতবছর আদিপুরুষের টিজার প্রকাশ করার পরেই হাজার বিতর্ক জন্ম নেয় ছবিকে ঘিরে, এরপরেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে জুনে আনা হয়। রাম নবমীর দিন ছবির পোস্টার প্রকাশ পাওয়া মাত্রই ফের বিতর্কের সৃষ্টি হয়। রামের গায়ে পৈতে নেই, সীতার সৃতিতে সিঁদুর নেই ইত্যাদি একাধিক বিতর্ক ডানা মেলে।

এতকিছুর মাঝেই ওম রাউতের পরিচালনায় ১৩ জুন নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার (Tribeca Film Festival, World Premiere) হতে চলেছে ‘আদিপুরুষ।’ অভিনেত্রী কৃতি স্যাননই প্রথম খবরটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। অভিনেত্রী লিখেছেন, “রোমাঞ্চিত এবং গর্বিত যে #আদিপুরুষ নিউইয়র্কে ১৩ জুন, ২০২৩-এ মর্যাদাপূর্ণ ট্রিবেকা ফেস্টিভ্যালে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে! সেখানে দেখা হবে।”

ছবিতে প্রভাসের চরিত্রের একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন কৃতি। পোস্টটি প্রকাশ পাওয়া মাত্রই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভক্তরাও প্রবল উত্তেজিত। আদিপুরুষ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ ছবিতে সাইফ আলি খান এবং সানি সিংও রয়েছেন৷ ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে। আদিপুরুষ রামায়ণ অবলম্বনে। ছবিটির পৃষ্ঠপোষকতা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00