Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহম্মদ রফির জন্মদিনে ডাক বিভাগের স্পেশাল কভার প্রকাশ

কিংবদন্তি সঙ্গীত শিল্পী মহম্মদ রফির ৯৮ তম জন্মদিনে কলকাতায় ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে প্রকাশ পেল "স্পেশাল কভার"।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কিংবদন্তি সঙ্গীত শিল্পী মহম্মদ রফির স্মরণে ড্যাফোডিল ইনকর্পোরেটের উদ্যোগে ৯৮ তম জন্মদিনে ২৪ ডিসেম্বর, মহাজাতি সদনে,বিকেল ৫টায়, ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে প্রকাশ পেল “স্পেশাল কভার”। বাংলা গানের জগতেও মহম্মদ রফির অবদান সকলেরই অবগত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার, ড্যাফোডিল ইনকর্পোরেটের ম্যানেজিং ডিরেক্টর রুদ্র সেন,ঝুমকি সেন,রূপঙ্কর বাগচী, কল্যাণ সেন বরাট, পন্ডিত মল্লার ঘোষ প্রমুখ, মহাজাতি সদনে।পরে ছিল সঙ্গীতানুষ্ঠান “তেরে নাম কা দিওয়ানা-সিজন টু।” 

নজরুল গীতি থেকে আধুনিক বাংলা গান, উত্তম কুমার-সুচিত্রা সেন-র স্বর্ণযুগের ছবি  গানও করেছেন তিনি। আর দুবছর পরে শিল্পীর জন্মশতবার্ষিকী। তাঁর প্রাক্কালে খোদ কলকাতার বুকে শিল্পীর জন্মদিনকে আরও বেশি  স্মরণীয় করে তুলতে পেরে খুশি সংস্থার কর্ণধার রুদ্র সেন। মহম্মদ রফিকে নিয়ে ভারতীয় ডাক বিভাগের এহেন উদ্যোগকে স্মরণীয় করে তোলার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। এর আগেও কলকাতা জিপিও-র তরফে এমন উদ্যোগ দেখা গিয়েছে। পুজোর ঠিক আগে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে একইভাবে প্রকাশ পেয়েছিল বিশেষ কভার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। বাবাকে এমন সম্মাননা জ্ঞাপনে তিনি কার্যতই আপ্লুত হয়েছিলেন । আবারও সেই একই নজির গড়ল জিপিও। যা কলকাতার মানুষের কাছে এক অনন্য প্রাপ্তি বলা যায়। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00