Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের পর এবার জাপানে হইচই ফেলে দিল কিরণের ‘লাপাতা লেডিজ’

যদিও ছবিটি প্রেক্ষাগৃহের থেকেও ওটিটিতে বেশি রাজত্ব করেছে। ছবিটির মধ্যে ধুমধাম নাচ না থাকলেও, ছবির গল্প মন জয় করেছে সকলের। এবার ছবি দেশ ছেড়ে ছবি পাড়ি দিল বিদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এখন আনন্দে ভাসছে। কারণ ‘লাপাতা লেডিজ’। আগামী বছর অস্কারের মঞ্চে সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা পেয়েছে ‘লাপাতা লেডিজ’। ভারতের অফিসিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিজ’। এ খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই আনন্দে ভাসছেন ছবির নির্মাতারা। ছবির পরিচালক কিরণ রাও হলেও ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। পুরুষতান্ত্রিক সমাজের ব্যাঙ্গ কর্মকাণ্ডের চিত্রিত রূপ ‘লাপাতা লেডিজ’। ঘোমটার আড়ালে থাকার কারণেই বউ বদলে যায় নায়কের।

এরপর কিভাবে তিনি তাঁর স্ত্রীকে ফিরে পেলেন গল্প বলবে ‘লাপাতা লেডিজ’। যদিও ছবিটি প্রেক্ষাগৃহের থেকেও ওটিটিতে বেশি রাজত্ব করেছে। ছবিটির মধ্যে ধুমধাম নাচ না থাকলেও, ছবির গল্প মন জয় করেছে সকলের। এবার ছবি দেশ ছেড়ে ছবি পাড়ি দিল বিদেশে। গতকাল শুক্রবার জাপানে মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিজ’। ছবির ভাষা জাপানিতৈই। ভারতে সফলভাবে চলার পর, এখন ছবিটি জাপানে ঢেউ তুলতে প্রস্তুত। অধিকন্তু, এটি অস্কারে প্রবেশের পর ছবিটির আরেকটি জয়। ছবিটি ভারতীয় চলচ্চিত্র উৎসব মেলবোর্ন ২০২৪ (IFFM) এ সেরা চলচ্চিত্র সমালোচকদের পছন্দের পুরস্কারও জিতেছিল।

জিও স্টুডিওস দ্বারা উপস্থাপিত, লাপাতা লেডিজ পরিচালনা করেছেন কিরণ রাও, প্রযোজনা করেছেন আমির খান এবং জ্যোতি দেশপান্ডে। আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং প্রোডাকশনের ব্যানারে এই চলচ্চিত্রটি, বিপ্লব গোস্বামীর একটি পুরস্কার বিজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন স্নেহা দেশাই, এবং অতিরিক্ত সংলাপগুলি লিখেছেন দিব্যনিধি শর্মা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00