Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গান্ধি ‘বার্থডে’ উপলক্ষ্যে ‘দৃশ্যম ২’ এর প্রি বুকিংয়ের উপর ৫০ শতাংশ ছাড়

অভিষেক পাঠকের পরিচালনায়, 'দৃশ্যম 2' এ অভিনয় করেছেন, অজয় দেবগন, তব্বু, ঈশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর এবং শ্রিয়া শরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত বলিউড মুভি ‘দৃশ্যম 2’। এই ছবির প্রথম ধাপ ২০১৫ সালে রিলিজ করেছিল। তখনই দারুণ রাজত্ব করেছিল এই ছবি। তবে ‘দৃশ্যম 2’ দক্ষিণী ছবির রিমেক। সেই ছবিরও একই নাম। এবার শোনা গেল, বলিউডের হাল ফেরাতে ‘দৃশ্যম’ এর একটি অনন্য সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, এই ছবির নির্মাতারা মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলিত হয়ে ‘দৃশ্যম 2’-এর টিকিটে বুকিংয়ের জন্যে ৫০ শতাংশ ছাড় দেওয়ার বন্দোবস্ত করেছে।

বিজয় সালগাঁওকর এবং তাঁর পরিবারকে ঘিরেই এই ছবিটি নির্মাণ করা হয়েছে। যারা দৃশ্যম 1 দেখেছেন তাঁদের পক্ষে অজানা কিছুই নয়। আজ ২ অক্টোবর, মহাত্মা গাঁধীর জন্মদিন। আর গাঁধী বার্থডে উপলক্ষ্যেই, এই ছবির নির্মাতারা মুভিটির মুক্তির দিন অর্থাৎ ১৮ নভেম্বরের জন্য ২-৩ অক্টোবর এই ছবির প্রি-বুকিংয়ের উপর ৫০ শতাংশ ছাড় দিয়েছে।আর এই ব্যাপারটি নিশ্চিত করছেন চলচ্চিত্র সমালোচক ও বিশ্লেষক তরণ আদর্শ।

অভিষেক পাঠকের পরিচালনায়, ‘দৃশ্যম 2’ এ অভিনয় করেছেন, অজয় দেবগন, তব্বু, ঈশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর এবং শ্রিয়া শরণ। ২০১৫ সালের হিট ছবি ‘দৃশ্যম’-এ অজয় ​​দেবগনের বিজয়ের চরিত্রটি সকলকে দারুণ প্রভাবিত করেছিল। ছবিতে তব্বুকে দেখা যাবে পুলিশ মহাপরিদর্শক মীরা দেশমুখের ভূমিকায়। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের মালায়ালাম সিনেমার রিমেক এই ছবিটি, যেখানে মোহনলাল প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নিশিকান্ত কামাত, যিনি ২০২০ সালে মাত্র ৫০ বছর বয়সেই মারা যান। ছবিটি প্রযোজনা করেছিলেন, ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষাণ কুমার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00