Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তির আগেই দেশজুড়ে ৫০ কোটি আয় ‘জওয়ান’-এর

জওয়ান প্রথম দিনেই ১০০ কোটি আয় করবে, যার মধ্যে ৪০ কোটি বিদেশী বাজার থেকে এবং অবশিষ্ট ৬০ কোটি ভারতীয় বাজার থেকে আসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামিকাল মুক্তি পাচ্ছে শাহরুখ-অ্যাটলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’, এই প্রথম একই ছবিতে একাধিক অবতারে দেখা যাবে শাহরুখকে। ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। পুলিশ, দুষ্কৃতী, জওয়ান একাধিক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ১০ জুলাই ছবির টুকরো প্রিভিউ রিলিজ হওয়ার পর থেকেই ভক্তদের অপেক্ষার যেন বাঁধ ভেঙেছে। গোটা দেশজুড়ে শাহরুখের কাটআউটে ছেয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাংলা ও বিহারে মাঝরাত থেকেই শুরু হয়ে যাবে শো। টিকিট বিক্রি ইতিমধ্যেই ৫ লাখ অতিক্রম করে গিয়েছে। অভিনেতার ভক্তরা কিং খানকে দেখতে রীতিমতো উচ্ছ্বসিত। অ্যাটলি দ্বারা পরিচালিত, ছবিটিতে আরও অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়মণি, যোগী বাবু, সুনীল গ্রোভার, সিমারজিৎ সিং নাগরা, আজি বাগরিয়া, এবং মানাহার কুমার সহ আরও অনেকে। সিনেমায় দীপিকা পাড়ুকোনের একটি বর্ধিত ক্যামিও রয়েছে। ট্রেলার অনুযায়ী, মুম্বাইয়ে একটি মেট্রো ট্রেন হাইজ্যাক করেছেন শাহরুখ খান।

ছবিতে নয়নতারা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন আর বিজয় সেতুপতি, ‘বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র ব্যবসায়ী’ হিসাবে অভিনয় করছেন। জওয়ানের প্রায় ৪ লাখ টিকিট ইতিমধ্যেই জাতীয় সিনেমা চেইনে বিক্রি হয়ে গিয়েছে, আর একক প্রেক্ষাগৃহে 9,66,713 টি টিকিট বিক্রি হয়েছে, সুতরাং চলচ্চিত্রটি ইতিমধ্যেই আয় করে ফেলেছে ২৬.৪৫ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহরের মতে, জওয়ান প্রথম দিনেই ১০০ কোটি আয় করবে, যার মধ্যে ৪০ কোটি বিদেশী বাজার থেকে এবং অবশিষ্ট ৬০ কোটি ভারতীয় বাজার থেকে আসবে। এদিন শাহরুখের দর্শন পাওয়ার জন্য প্রথা অনুযায়ী, অভিনেতার মন্নতের বাড়িতে ভক্তদের ফের ভিড় জমলেও শাহরুখের দর্শন কেউ পাননি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান টুইট করেছেন, ‘জওয়ান ইতিমধ্যেই ৫১.১৭ কোটি রোজগার করে ফেলেছে। এদিকে আবার শোনা যাচ্ছে, তামিল সুপারস্টার মহেশ বাবুও শাহরুখের ছবিটি পরিবারের সঙ্গে দেখবেন। তিনি শাহরুখকে টুইট করে জানিয়েছেন, “আপনাকে অনেক ধন্যবাদ আমার বন্ধু। আশা করি আপনি ছবিটি উপভোগ করবেন। আপনি যখন দেখবেন তখন আমাকে জানাবেন আমি আপনার সঙ্গে এটি দেখতে আসব।” যে টুইটটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Jawan আগামিকাল হিন্দি, তামিল এবং তেলুগুতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এটি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনা, জওয়ান গৌরী খান দ্বারা প্রযোজনা এবং গৌরব ভার্মা সহ-প্রযোজনা করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00