Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার সঙ্গীত মহলে শোকের ছায়া, ৪৫-এই চির ঘুমের দেশে গীতিকার কিংশুক

২০১৬ সাল থেকে সৌম্যর মেয়ের প্রথম গানের অ্যালবামের মাধ্যমে গান এবং কবিতা লিখতে শুরু করে ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখির দিনেই দুঃসংবাদ টলিউডে। সঙ্গীত মহলে ঘনিয়ে এলো অন্ধকার। মাত্র ৪৫ বছরেই প্রয়াত গীতিকার কবি কিংশুক চট্টোপাধ্যায়। বুধবার সকাল সকাল তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউড। আজ সকালে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন গীতিকার। পরিবার সূত্রের খবর, দীর্ঘ দিন যকৃতের সমস্যায় ভুগছিলেন কিংশুক। বাংলার সঙ্গীত জগতে গীতিকার হিসাবে অন্যতম সুপরিচিত মুখ কিংশুকের। তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন অন্যতম সঙ্গীতশিল্পী সৌম্য বসু।

তিনি ফেসবুকে প্রয়াত গীতিকারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আজ কবিতারা চুপ। আজ সকাল ছিল না, রাত্রি নেমে এলো…কথা কবিতার কালো দিন…ও পারে ভাল থাকিস কিংশুক।’’ টলিউডের খ্যাতনামা এই গীতিকার খুব অল্প দিনের কেরিয়ারেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। হৈমন্তী শুক্লি, শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধু-সহ একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর বাড়ি ছিল বারাসতের বাসিন্দা। কিংশুকের পরিবার জানান, প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন কিংশুক।

মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সোমবার তাঁর হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সৌম্য বসু জানিয়েছেন, ১০ বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে গান লেখা বন্ধ করে দিয়েছিলেন কিংশুক। তবে সবার অনুরোধে আবারও ২০১৬ সাল থেকে সৌম্যর মেয়ের প্রথম গানের অ্যালবামের মাধ্যমে গান এবং কবিতা লিখতে শুরু করে ছিলেন তিনি। একজন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। তিনি শেষ কাজ করেছেন মদন মিত্র অভিনীত ‘ওহ্‌ লাভলি’ ছবিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00