Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুমকি ফোনে ১ কোটি দাবি, বিপাকে ‘বিগবস’ বিজয়ী এলভিশ, গ্রেফতার অভিযুক্ত

প্রাথমিকভাবে, ৪০ লাখ রুপি দাবি করলেও পরে ১ কোটি টাকা দাবি করেন ওই ব্যক্তি। এরপরেই এলভিশের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউবার থেকে বলিউড তারকা যাত্রাটা খুব একটা মসৃণ ছিল না বিগবস ওটিটি ২ বিজেতা এলভিশ যাদবের। তবে সম্প্রতি তিনি খবরে এলেন সম্পূর্ণ ভিন্ন কারণে। সম্প্রতি একটি অজ্ঞাত নম্বর থেকে মৃত্যু হুমকি পেয়েছেন অভিনেতা। সঙ্গে তাঁর কাছে ১ কোটি টাকাও দাবি করা হয়েছে ফোনে। পুলিশ সূত্র অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভারনগরে একজন আরটিআই এজেন্ট হিসাবে কাজ করেন। যিনি এলভিশের জীবনধারা দ্বারা অত্যন্ত প্রভাবিত। ‘বিগবস ওটিটি ২’ বিজয়ী এলভিশ যাদব নিজেই এই বিষয়ে গুরুগ্রাম পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং বলেছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করেছে। তাঁর সঙ্গে ঘটনাটি ঘটেছে, ২৫ অক্টোবর।

তিনি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে অবহিত করে মামলাটি দায়ের করেন। গুরুগ্রাম পুলিশ বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করছে। ইতিমধ্যেই এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও এলভিশ এখনও মামলার বিষয়ে কোনও মন্তব্য করেননি। ওয়াজিরাবাদ নামক একটি গ্রাম থেকে তিনি ফোন কলটি পান। এর পরেই, ইউটিউবার গুরুগ্রামের সেক্টর 53 থানায় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গুজরাত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ। এসিপি ক্রাইম ব্রাঞ্চের অধিকর্তা বরুণ দাহিয়া বলেছেন, “গুজরাত পুলিশের সহযোগিতায় গুরুগ্রাম পুলিশ ভারনগরের বাসিন্দা শাকির মাকরানিকে গ্রেফতার করেছে৷ সে যাদবের দ্বারা প্রভাবিত ছিল। অর্থ উপার্জনের জন্য সে চাঁদাবাজির কল করার এই পরিকল্পনা করেছিল। এলভিশ যাদব তাঁর ম্যানেজারের সঙ্গে বিদেশ সফরে ছিলেন, সেখান থেকে ১৭ অক্টোবর ফিরে আসার পরে, তিনি তাঁর হোয়াটসঅ্যাপে এহেন হুমকিমূলক বার্তা দেখতে পান। প্রাথমিকভাবে, ৪০ লাখ রুপি দাবি করলেও পরে ১ কোটি টাকা দাবি করেন ওই ব্যক্তি। এরপরেই এলভিশের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বলেন যে, তিনি এলভিশ যাদবের জীবনযাত্রার দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন এবং অল্প বয়সে কোটিপতি হওয়ার আশা করেছিলেন৷ তাই, তিনি হুমকিমূলক বার্তা পাঠিয়ে অর্থ আদায় করার একটি পরিকল্পনা তৈরি করেন।বিগ বস OTT 2 জয়ের পরেই, এলভিশ যাদব লাইমলাইটে ওঠেন, বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের কাছ থেকে বিশেষ স্বীকৃতিও পান। সম্প্রতি তিনি দুবাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বর্তমানে তিনি শিরোনামে আছেন যে, বিগ বস OTT 2 তে জয়ের পরে তিনি এখনও ২৫ লক্ষ টাকার পুরস্কার পাননি। শেহনাজ গিলের শোতে এলভিশ উল্লেখ করেছেন যে, তিনি ইতিমধ্যেই তিনটি ফোনের মালিক, যদি বিগ বস নির্মাতারা তাঁকে ২৫ লাখ টাকার প্রাইজমানি পাঠায়, তাহলে তিনি চতুর্থ ফোন কিনবেন। এলভিশ বিগ বস OTT 2-এর প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হয়ে ইতিহাস তৈরি করেছিলেষ। মাঝপথে প্রবেশ করেই জয়ের শিরোপা হাঁকিয়ে নেন তিনি। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00